১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | দুপুর ২:২৫
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
বিশ্রামেই শান্তি খুঁজছে বাংলাদেশ দল

বিশ্রামেই শান্তি খুঁজছে বাংলাদেশ দল

স্বাধীনতার খেলা:
সকালে বাড়ি থেকে বেরোনোর আগে আবহাওয়ার খবর দেখাটা লন্ডনের মানুষের পুরোনো অভ্যাস। দিল্লিরও নাকি একটা অভ্যাস হয়েছে ইদানীং, সেটা হলো সকাল সকাল শহরের দূষণের মাত্রা দেখে বাড়ির বাইরে পা রাখার সিদ্ধান্ত নেওয়া। গতকাল যেমন দিল্লির দূষণের মাত্রা ছিল ২ দশমিক ৫। বিশ্বের দূষিত শহরের মধ্যে ৮ নম্বর।
একেবারে জরুরি কোনো কাজ না থাকলে নাকি এই মাত্রায় বাচ্চাদের বাইরে বের করেন না অভিভাবকরা। বাংলাদেশ দলেরও কেউ বের হননি কাল হোটেল থেকে। অবশ্য তাদের কাজও তো তেমন কিছু নেই! শ্রীলঙ্কার বিপক্ষে তাদের পরের ম্যাচ সেই সোমবার। তাই হয়তো অযথা মাঠে না গিয়ে হোটেলের মধ্যেই শান্তি খুঁজে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাকিবরা।
কলকাতা থেকে আসার পর সেই যে সবাই দিল্লির লা মেরিডিয়েনের রুমের চাবি বুঝে নিয়েছেন, গতকাল দুপুর পর্যন্ত আর সেখান থেকে বের হননি। দু’দিনের ছুটি জারি করেছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বিশ্বকাপে আসার পর থেকেই অবশ্য তাঁর এই বিশ্রাম আর ছুটির রুটিন শুরু। এ সময় ক্রিকেটাররা বাইরে না বেরোলেও দলের সঙ্গে প্রত্যেক কোচিং স্টাফই অবশ্য সঙ্গে আনা পরিবার নিয়ে এদিক-ওদিক ঘুরতে বেরোচ্ছেন।
ব্যতিক্রম কেবল ক্রিকেটাররা; কেননা বাইরে বেরোলেই স্বদেশি চ্যানেলগুলোর প্রায় এক ডজন ক্যামেরা ফলো করবে তাদের। আর পারফরম্যান্সের যে অবস্থা, তাতে ক্যামেরার সামনে দিয়ে শহর ঘোরার পর্যটন মানসিকতা থেকে বের হয়েছেন ক্রিকেটাররা। গতকালও যেমন মেরিডিয়েনের নিচতলার অভ্যর্থনা কক্ষে বসেছিলেন অনেক সাংবাদিক। কিন্তু পুনেতে যেমন লিটন দাসের কাণ্ড হয়েছিল, এদিন আর তেমন কিছু মেলেনি। এবার সেই লিটনও রয়েছেন ঢাকাতে। পারিবারিক কারণে টিম ম্যানেজমেন্টের কাছ থেকে দু’দিনের ছুটি নিয়ে দেশে গেছেন তিনি। আজ অবশ্য তাঁর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। আজই দিল্লিতে প্রথম অনুশীলনেও নামার কথা সাকিবদের।
অবশ্য এদিন শহরে কিংবা মাঠে না বেরোনোর একটা যুক্তিও নাকি রয়েছে কোচ চন্ডিকা হাথুরুসিংহের। মাঠে না গিয়ে সবাই মিলে এদিন দুপুর থেকে ভারত আর শ্রীলঙ্কার ম্যাচ দেখার সিদ্ধান্ত নেন। পরের ম্যাচ যেহেতু এই শ্রীলঙ্কার বিপক্ষে, তাই ভারতের সঙ্গে সেই লঙ্কানদের শক্তি-দুর্বলতা টিভিতে দেখে নেওয়ার একটা সেশন অন্তত করা যায়।
হাথুরুর এই ভাবনা কতটা কাজে দেবে, বলা মুশকিল। আসলে যে ধরনের কৌশলই নেওয়া হচ্ছে না কেন, রেজাল্ট কিন্তু তাতে পাল্টাচ্ছে না! দলের এই হাল নিয়ে প্রচণ্ড বিরক্ত বিসিবি সভাপতি। কলকাতা থেকেই দেশে ফিরে গেছেন নাজমুল হাসান পাপন। দিল্লিতে পরের ম্যাচের আগে আসবেন কিনা, সেটাও নিশ্চিত নয়। অবশ্য তিনি এলে একজন অন্তত বেশ চাপে থাকেন– কোচ চন্ডিকা হাথুরুসিংহে। কোচকে যে স্বাধীনতা তিনি দিয়েছেন, তার কোনো মর্যাদা রাখতে পারছেন– প্রশ্ন উঠেছে তা।
উত্তর হয়তো দিতে হবে তাঁর বিশ্বকাপের পর। এবারের আসরে শুরু থেকেই বিশ্রাম আর ছুটি রেখে দল চালাচ্ছেন তিনি। ম্যাচের দু’দিন আগে শুরু হচ্ছে মাঠ দর্শন আর নেট সেশন। ম্যাচের আগের দিন এক ঘণ্টায় একেকজন ব্যাটার ১০ মিনিট করেও নেটে কাটিয়ে কি তার আগের ম্যাচের দুর্বলতাগুলো থেকে নিজেকে শুধরে নিতে পারছেন? এটা ঠিক যে, লম্বা টুর্নামেন্টে ট্রাভেল বাদ দিলেও প্রতিদিন অনুশীলন কেউই করে না। কিন্তু যে দলের কোনো ব্যাটার রান পাচ্ছে না, তাদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য কি নেটে সেশন বাড়ানো যেত না?

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024