১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | সকাল ১০:৪০
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! অক্ষয়ের বিরুদ্ধে বিস্ফোরক রবীনা

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! অক্ষয়ের বিরুদ্ধে বিস্ফোরক রবীনা

বিনোদন ডেক্স:
রবীনা ট‍্যান্ডন (Raveena Tandon) বলিউডের ভার্সেটাইল অভিনেত্রীদের মধ্যে অন্যতম। ‘আরণ্যক’-এ তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। একসময় বলিউডে রবীনা ও অক্ষয়কুমার (Akshay Kumar)-এর জুটি ছিল বিখ্যাত। সুপারহিট হিন্দি ফিল্ম ‘মোহরা’-য় অক্ষয়ের সাথে রবীনার অনস্ক্রিন রসায়ন নজর কেড়েছিল। কিন্তু অনস্ক্রিনের গন্ডি ছাড়িয়ে এই জুটি অফস্ক্রিন সম্পর্কেও জড়িয়ে পড়েছিলেন।
গোপনে বাগদান হয়েছিল অক্ষয় ও রবীনার। কিন্তু এরপরেই অক্ষয়ের একাধিক সম্পর্কের ব্যাপারে জানতে পারেন তিনি। রবীনার সাথে সম্পর্কে থাকাকালীন অক্ষয় এর আগেও বহু নায়িকার সাথে সম্পর্ক তৈরি করেছিলেন। কিন্তু তা জানতে পেরে বেশ কয়েকবার তাঁকে ক্ষমা করে দিয়েছিলেন রবীনা। অক্ষয় তাতেও শুধরাতে চাননি। ফলে একপ্রকার বাধ্য হয়েই বাগদানের পর তা ভেঙে দিতে বাধ্য হয়েছিলেন রবীনা। কিন্তু সেই সময় এই বিষয় নিয়ে মুখ না খুললেও পরবর্তীকালে কয়েকটি সাক্ষাৎকারে রবীনা জানিয়েছেন অক্ষয়ের বিশ্বাসঘাতকতার কথা। এই ঘটনার ফলে যথেষ্ট অপমানিত হয়েছিলেন রবীনা। ফলে সম্পর্ক ভেঙে দেন তিনি।
পরবর্তীকালে শিল্পপতি অনিল থাডানি (Anil Thadani)-কে বিয়ে করেন রবীনা। কিন্তু এই বিয়েও ছিল বিতর্কিত। অনিল পূর্বেই বিবাহিত ছিলেন। রবীনার সাথে তিনি বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন। ফলে অনিলের স্ত্রী একটি নাইটক্লাবে পার্টি চলাকালীন রবীনাকে অপমান করেন। রবীনাও তাঁর মাথায় আইসক্রিম ঢেলে দিয়েছিলেন বলে শোনা যায়। পরবর্তীকালে অনিলের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় ও তিনি রবীনাকে বিয়ে করেন। বিয়ের আগেই মাত্র একুশ বছর বয়সে দুই কন্যাকে দত্তক নিয়েছিলেন রবীনা। দুই কন্যার নাম ছায়া (Chaya) ও পূজা (Puja)।
বিয়ের পর এক পুত্রসন্তান ও এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন রবীনা। তাঁর পুত্রের নাম রণবীরবর্ধন (Ranveer Bardhan) ও কন্যার নাম রাশা (Rasha)। অপরদিকে বিয়ে হয়ে গিয়েছে রবীনার দত্তক কন্যা ছায়ার। তাঁরও এক সন্তান রয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024