১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | রাত ৪:২০
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
বিদ্যুৎ-জ্বালানি তেলের দাম বিশ্ব বাজারের সঙ্গে সমন্বয় করা হবে: প্রতিমন্ত্রী

বিদ্যুৎ-জ্বালানি তেলের দাম বিশ্ব বাজারের সঙ্গে সমন্বয় করা হবে: প্রতিমন্ত্রী

বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বিশ্ব বাজারের সঙ্গে সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ মঙ্গলবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইন্টিগ্রেটেড এনার্জি অ্যান্ড পাওয়ার মাস্টার প্ল্যানের তৃতীয় স্টেকহোল্ডার মিটিংয়ে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে মাস্টার প্ল্যান উপস্থাপন করে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)।
প্রতিমন্ত্রী বলেন, খুচরা পর্যায়ে বিদ্যুতের মূল্য বাড়ানোর ক্ষেত্রে সহনীয় পর্যায়ে রাখা ও গ্রাহকের কথা বিবেচনা করা হবে। সরকার ভর্তুকি থেকে বের হয়ে আসতে চাইছে বলেও জানান তিনি। ভর্তুকি কমানোর ক্ষেত্রে গ্রাহকের ওপর চাপ বাড়ানো হবে, নাকি সিস্টেমের ত্রুটি ঠিক করা হবে জানতে চাইলে তিনি বলেন, যা কিছু করা হচ্ছে ভোক্তার কথা চিন্তা করেই করা হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন করা হচ্ছে, কারণ আমরা দেখতে পাচ্ছি দেশে শিল্প বিপ্লব হতে যাচ্ছে। আগামীতে প্রচুর কাজ আসার সম্ভবনা আছে বাংলাদেশে।

তিনি বলেন, মূল্য সমন্বয় অনেকাংশে নির্ভর করে বিশ্ব বাজারের ওপর। কেননা, আমাদের জ্বালানি আমদানিও করতে হয়। নিজস্ব গ্যাসের সক্ষমতা সর্বোচ্চ পরিমাণে বাড়ানোর চেষ্টা আমরা করছি।

বিশ্ব বাজারে তেলের দাম কমছে উল্লেখ করে দেশে তেলের দাম কমানো হবে কি না জানতে চাইলে নসরুল হামিদ বলেন, আমরা এটা নিয়ে কাজ করছি। আমরা এলপিজির দাম প্রতি মাসে সমন্বয় করি। চেষ্টা করছি তেলের দামও এভাবে সমন্বয় করা যায় কি না সেই চেষ্টা করছি। এর জন্য পলিসি তৈরি হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024