মোঃ সরোয়ার হোসেন:-
গত ৩০ আগস্ট দিবাগত রাতে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার আড়কান্দি গ্রামে ভেড়ামারা উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ রোকনুজ্জামান রোকন কে হত্যার উদ্দেশ্যে আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ কর্তৃক গুলি বর্ষণ বোমাবাজি ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় ।
উক্ত আলোচনা প্রতিবাদ সভাই বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব মামুনুর রশিদ বকুলের সভাপতিত্বে ও বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জনাব আবুল কালাম আজাদের সার্বিক পরিচালনায় এবং বিএনপি নেতা জনাব আজাদ রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, ভেড়ামারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক , সাবেক মেয়র এবং ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট তৌহিদুল ইসলাম আলম
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও ভেড়ামারা উপজেলা বিএনপির নেতা বি জে এম ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ জনাব মোঃ আসলাম উদ্দিন, চাঁদ গ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ভেড়ামারা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জানবার হোসেন, ভেড়ামারা সরকারি কলেজের সাবেক ভিপি আবু মোহাম্মদ নুর উদ্দিন নূরু, জুনিয়াদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (আবুল বিশ্বাস ), ভেড়ামারা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ডাবলু , ধরমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিঠু সহ উপস্থিত বক্তব্য রাখেন ।
আরো উপস্থিত ছিলেন বাহাদুরপুর ইউনিয়নের কৃতি সন্তান ভেড়ামারা উপজেলা ছাত্রদলের স্বাক্ষরিক ক্ষমতাপ্রাপ্ত সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতামাস আসলাম নিউটন, বাহাদুরপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রুহুল আমিন, বাহাদুরপুর ইউনিয়ন সাবেক যুবদল সভাপতি মোঃ মিনারুল ইসলাম, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদুল হক পান্নু, বাহাদুরপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন , ভেড়ামারা বিএনপি নেতা বুলবুল কবির বুলু, ভেড়ামারা শাখা ছাত্রদলের আহ্বায়ক এস এম রানা, আব্দুল জলিল, রুবেল আহমেদ সহ স্থানীয় নেতৃবৃন্দ ।
হামলায় আহত বিএনপি নেতা মোঃ রোকনুজ্জামান রোকন অভিযোগ করে বলেন, গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের দিন বিজয় মিছিল শেষে কুচিয়ামোড়ায় আমাদের উপর হামলা করা হয় এবং কিছু দিন না যেতেই গত ৩০ শে আগষ্ট দিবাগত রাত ১০ টার দিকে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের উপর হামলা গুলিবর্ষণ সহ বাড়িঘর ভাঙচুর করা হয় এবং বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, আমি এর তীব্র নিন্দা সহ হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানায়।
প্রধান অতিথির বক্তব্যে জনাব এডভোকেট মোঃ তৌহিদুল ইসলাম আলম বলেন, আওয়ামী লীগের গত আঠারো বছরের দুঃশাসনে সারা বাংলাদেশের মতো বাহাদুরপুর ইউনিয়নের বিএনপি সমর্থক জনগণ নির্যাতনের শিকার হয়েছে সাথে অনেক সাধারণ মানুষকেও প্রভাব বিস্তার করে হয়রানি করা হয়েছে তবে দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এখন আর কোন দুঃশাসন চলবে না পরবর্তীতে নেতাকর্মীদের একতাবদ্ধ হয়ে থাকার পরামর্শ দিয়ে বলেন যেকোনো অন্যায়ের বিরুদ্ধে আপনারা দূর্গ গড়ে তুলবেন , নিজেরা অপরাধ না করে অপরাধীদের আইনের আওতায় সোপর্দ করে দিবেন।