১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | সকাল ১০:২২
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
বিএনপি“র দু পক্ষের হাতাহাতিতে তাড়াশের গোনতা আলীম মাদ্রসার এডহক কমিটির পরিচিতি সভা পন্ড

বিএনপি“র দু পক্ষের হাতাহাতিতে তাড়াশের গোনতা আলীম মাদ্রসার এডহক কমিটির পরিচিতি সভা পন্ড

এম এ মাজিদ, তাড়াশ :
ইউনিয়ন বিএনপির দুই পক্ষের হাতাহাতিতে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গোনতা আলীম মাদ্রসার এডহক কমিটির পরিচিতি সভা পন্ড হয়ে গেছে।
রোববার সকালে উপজেলার তালম ইউনিয়নের গোনতা আলীম মাদ্রসা চত্বরে এ ঘটনাটি ঘটে।
পরে তাড়াশ থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
গোনতা আলীম মাদ্রসার অধ্যক্ষ মো. আব্দুল মান্নান এডহক কমিটির পরিচিতি সভা পন্ড হওয়ায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তালম ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. আইয়ুব আলী জানান, মাদ্রসার অধ্যক্ষ মো. আব্দুল মান্নান উপজেলা বিএনপি‘র সাবেক সহ- সভাপতি আব্দুর রহিমকে এডহক কমিটির সভাপতি, তার আপন ভাই সোলায়মান হোসেনকে শিক্ষক প্রতিনিধিসহ তাদের নিকটতম কয়েক আতœীয় নিয়ে কমিটি করেন।
কিন্তু তালম ইউনিয়ন বিএনপি‘র কোন ত্যাগী নেতা বা গোনতা এলাকার বিএনপি করা গন্যমান্য কোন ব্যাক্তিকে ওই কমিটিতে রাখা হয়নি। অথচ মাদ্রসার অধ্যক্ষ মো. আব্দুল মান্নান এবং এডহক কমিটির সভাপতি আব্দুর রহিম রোববার এডহক কমিটির পরিচিতি সভার আয়োজন করেন। এ সংবাদ পেয়ে ক্ষিপ্ত হয়ে তালম ইউনিয়ন বিএনপি‘র প্রায় শতাধীক নেতা কর্মী মাদ্রসা চত্বরে উপস্থিত হন। পাশাপাশি এডহক কমিটির সভাপতি আব্দুর রহিম অনুসারী ও কমিটিতে স্থান না পাওয়াদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
পরে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন এবং দুই পক্ষকে ওই স্থান ত্যাগ করতে বলেন। এতে নির্ধারীত গোনতা আলীম মাদ্রসার এডহক কমিটির পরিচিতি সভা পন্ড হয়ে যায়।
এ প্রসঙ্গে তালম ইউনিয়ন বিএনপি‘র সাবেক সভাপতি সোরহাব হোসেন জানান, মাদ্রসার অধ্যক্ষ মো. আব্দুল মান্নান বিএনপি‘র কোন ত্যাগী নেতা বা গোনতা এলাকার বিএনপি করা গন্যমান্য কোন ব্যাক্তিকে এডহক কমিটিতে না রাখায় এমন ঘটনা ঘটেছে।
আর গোনতা আলীম মাদ্রসার অধ্যক্ষ মো. আব্দুল মান্নান বলেন, নিয়ম মেনেই এডহক কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি উপজেলা বিএনপি‘র সাবেক সহ- সভাপতি এবং মাদ্রসার এডহক কমিটির সভাপতি আব্দুর রহিম বলেন, স্থানীয় বিএনপি‘র একটি পক্ষ কমিটি নিয়ে বিতন্ডায় জড়ালে পুলিশ এসে পরিচিতি সভাটি আপাতত বন্ধ করার কথা বলেন। তখন পরিচিতি সভাটি বন্ধ করা হয়।
এ বিষযে তাড়াশ ইউএনও মো. নুরুল ইসলাম বলেন, মাদ্রসার এডহক কমিটি গঠনে মাদ্রসা অধ্যক্ষ আমার কাছ থেকে অভিভাবক সদস্য করার মনোনয়ন নিয়েছেন। এরপর কি হয়েছে তা আমার জানা নাই।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024