১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | দুপুর ১২:৫৬
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
বিএনপি গণমানুষের আস্থা বিশ্বাস ফিরিয়ে দিয়েছে——-এ্যাড তৌহিদুল ইসলাম আলম

বিএনপি গণমানুষের আস্থা বিশ্বাস ফিরিয়ে দিয়েছে——-এ্যাড তৌহিদুল ইসলাম আলম

ফিরোজ মাহমুদ :
কুষ্টিয়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম বলেছেন, বিএনপি সব সময় গণ মানুষের কথা চিন্তা করেই রাজনীতি করে আসছে । গত ১৬ বছরে আওয়ামীলীগ দেশে যে নৈরাজ্য প্রতিষ্ঠা করেছিল। সর্বক্ষেত্রে , প্রত্যেকটা সেক্টরে দলীয়করণ, লুটপাট চালিয়েছে। অর্থনীতি পঙ্গু করে দিয়েছে। সেই জায়গায় ৫ আগস্টের পর বাংলাদেশে শান্তি এবং সৌহার্দ্যের রাজনীতি উপহার দিয়েছেন। সংখ্যালঘু শব্দ টি বাদ দিয়ে বাংলাদেশের নাগরিক হিসেবে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলেছে। সকল মানুষের আস্থা এবং বিশ্বাস ফিরিয়ে দিয়েছে। তিনি গতকাল রবিবার রাতে ভেড়ামারা পৌরসভার ৬ ও ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ছিলেন, গনমানুষের প্রানের নেতা এ্যাডঃ তৌহিদুল ইসলাম আলম।
ভেড়ামারা শহরের প্রাণকেন্দ্রে হালিমা বেগম একাডেমী স্কুলের পাশে অনুষ্ঠিত সমাবেশে বিএনপি নেতা মুকুল মালিথা অনুষ্ঠানের সার্বিক আয়োজন করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবু মোঃ নুরুদ্দিন নূরু ভিপি, ভেড়ামারা যুবদলের আহ্বায়ক শামীম রেজা শামীম, চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জানবার হোসেন, আবু তালেব, জোবায়ের সরকার, রাশেদুল ইসলাম রাসেল, ভুট্টু, মামুন, খোকন, শুভ, মাসুম, শিহাব,টুটুল, তামিম, শ্যামল, রাজু, জীবন, রনি, ইব্রাহিম, হিরক প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024