১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | বিকাল ৪:৫৫
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
বায়তুল মোকাররমের উত্তর গেটে সংঘর্ষ, পুলিশের সঙ্গে অ্যাকশনে যুবলীগ-ছাত্রলীগ

বায়তুল মোকাররমের উত্তর গেটে সংঘর্ষ, পুলিশের সঙ্গে অ্যাকশনে যুবলীগ-ছাত্রলীগ

স্বাধীনতা ডেক্স :
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে পুলিশের সঙ্গে সংঘর্ষ চলছে হেফাজতে ইসলামসহ বেশ কয়েকটি ইসলামপন্থি সংগঠনের। এসময় পুলিশের সঙ্গে অ্যাকশনে যোগ দেন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাও। আজ জুমার নামাজ শেষে এ সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।

জানা গেছে, জুমার নামাজ শেষে নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট দিয়ে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে হেফাজতে ইসলামসহ বেশ কয়েকটি ইসলামপন্থি সংগঠন। এসময় পুলিশ বাধা দিলে মুসল্লিদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। পুলিশের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদেরও মুসল্লিদের দিকে ইটপাটকেল ছুুড়তে দেখা যায়। মুসল্লিরা মসজিদের ভেতরে অবস্থান নিয়ে পুলিশের ওপর ইটপাটকেল ছুড়ে প্রতিরোধ গড়ে তুলে। উভয়পক্ষে দীর্ঘক্ষণ চলে তুমুল সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ছুড়ে। জলকামান নিয়ে টহল দিতে দেখা যায়। সংঘর্ষে গণমাধ্যম কর্মীসহ বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বেলা আড়াইটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয়পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ও তুমুল সংঘর্ষ চলছিল।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024