১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | রাত ১২:১১
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
বাড়ি থেকে ডেকে নিয়ে বৃদ্ধের হাতে বয়স্ক ভাতার কার্ড তুলে দিলেন কুমারখালীর ইউএনও

বাড়ি থেকে ডেকে নিয়ে বৃদ্ধের হাতে বয়স্ক ভাতার কার্ড তুলে দিলেন কুমারখালীর ইউএনও

শাহ্ জামাল :
প্রায় মাসখানেক আগে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা চত্বরে ভাঁজা, চিড়ামুড়ি বা ঘটিগরম বিক্রি করতে এসেছিলেন বৃদ্ধ মো. আমিন উদ্দিন শেখ (৭৫)। নিজের অসহায়ত্বের কথা জানাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডলের কার্যালয়েও গিয়েছিলেন তিনি। ইউএনও তার অসহায়ত্বের কথা শুনে বয়স্ক ভাতা ও সমস্যা নিরসনের আশ্বাস দিয়েছিলেন।
প্রতিশ্রুতি অনুযায়ী গত বুধবার দুপুরে বৃদ্ধ আমিন উদ্দিনকে বাড়ি থেকে নিজ কার্যালয়ে ডেকে নিয়ে আসেন ইউএনও বিতান কুমার মন্ডল।
এ সময় তার হাতে একটি বয়স্ক ভাতার কার্ড তুলে দেন ইউএনও। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মাদ আলী উপস্থিত ছিলেন।
বৃদ্ধ মো. আমিন উদ্দিন শেখ উপজেলার সদকী ইউনিয়নের খয়েরচরা মাঠপাড়া এলাকার মৃত আব্দুল হাকিম শেখের ছেলে। তিনি তিন সন্তানের মধ্যে একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছেন।
বাকি এক ছেলে ঢাকায় দিনমজুর এবং আরেক ছেলে কুমারখালীতে ভাঙ্গারী মালের কাজ করেন। তার স্ত্রী প্যারালাইজড রোগী।
জানতে চাইলে ভাতাভোগী মো. আমিন উদ্দিন শেখ বলেন, ‘বাড়ি থেকে ডেকে নিয়ে স্যার ভাতা করে দিছে। আমার বিশাল উপকার হয়েছে।স্যারের মত সারাদেশে অফিসার (ইউএনও) থাকলে আমাদের মত অসহায় লোক থাকবেনা। স্যার যেন আরও বড় অফিসার হন। ’
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল জানান, একদিন ঘটিগরম বিক্রি করতে এসে বৃদ্ধ লোকটি তার অসহায়ত্বের কথা জানিয়েছিলেন। সেদিন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে তাৎক্ষণিকভাবে দুই হাজার টাকা প্রদান করা হয়েছিল। উপযুক্ত হওয়ায় আজ তাকে বয়স্ক ভাতার কার্ড দেওয়া হয়েছে।
এখন তিনি প্রতিমাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ সুবিধা পাবেন। শুধু তিনি নন তার অসুস্থ স্ত্রীর জন্যেও ভাতার ব্যবস্থা করা হবে।
ইউএনও বলেন, জনগণের জন্যই জনপ্রশাসন। সরকারি সুযোগ-সুবিধা নিতে মধ্যস্বত্ত্বভোগীদের কাছে না গিয়ে সরাসরি কর্মকর্তাদের কার্যালয়ে আসেন। আমরা সাধ্যমত সেবা প্রদানের চেষ্টা করব।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024