১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | রাত ১:১৪
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
বাহাদুরপুর বাজার পরিচালনা কমিটির উদ্যোগে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাহাদুরপুর বাজার পরিচালনা কমিটির উদ্যোগে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

এস এম র‌ওনক :
কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর বাজার একটি অতি পরিচিত ও প্রসিদ্ধতম বাজার, এই বাজারের ব্যবসায়ীদের সমন্বয়ে গঠিত বাহাদুরপুর বাজার পরিচালনা কমিটি প্রতিবছর ১৬ই ডিসেম্বর বা মহান বিজয় দিবস উপলক্ষে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করে থাকে ,

তারই ধারাবাহিকতায় আজ দিনব্যাপী বিভিন্ন প্রকার প্রতিযোগিতার আয়োজন করা হয়, সকালে বিজয় দিবস উদযাপন উপলক্ষে যথাযথ মর্যাদায় প্রতিটা ব্যবসায়ী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন শেষে বাহাদুরপুর স্কুল মাঠ প্রাঙ্গনে স্লো মোটরসাইকেল রেস, স্লো বাইসাইকেল রেস ,১০০ মিটার দৌড় ,মোরগ লড়াই, রশি টানা ,ক্রিকেট, ফুটবল ইত্যাদি বিভিন্ন খেলাধুলার মাধ্যমে দিনটি যথাযথভাবে উদযাপন শেষে

বাহাদুরপুর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মিরপুর মাহমুদা চৌধুরী কলেজের অধ্যাপক মোঃ ফারুক হোসেন বলেন , আমরা প্রতিবছর বিজয় দিবসকে সামনে রেখে বাহাদুরপুর বাজারের সকল ব্যবসায়ীদের সমন্বয়ে বিনোদনমূলক বিভিন্ন খেলাধুলার আয়োজন করে থাকি, স্বতঃস্ফূর্তভাবে সকল ব্যবসায়ীগণ এই খেলায় অংশগ্রহণ করে এবং খেলাধুলা শেষে পুরস্কার বিতরণের দিন আমরা একটি বার্ষিক বনভোজনের আয়োজন করেছি আমরা এই বিজয়ের আনন্দে সকলেই মিলেমিশে একসাথে ব্যবসা পরিচালনা করতে চাই।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024