মাহমুদ্দোল্লাহ সোহেল :
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অাবারো নৌকার কান্ডারী হলেন অাওয়ামীলীগের বিশ্বস্ত ভ্যানগার্ড বাহাদুরপুর ইউনিয়নের মাটি ও মানুষের প্রানপ্রিয় নেতা সোহেল রানা পবন। অাওয়ামীলীগের নির্বাচনী পরিচালনা কমিটি ঢাকার সংবাদ বাহাদুরপুরে পৌঁছালে অানন্দের বাঁধ ভেঙে সকল শ্রেনী পেশার মানুষ রাস্তায় নেমে অাসে, দলীয় নেতাকর্মী এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ভীড় বাড়তে থাকে দলীয় এবং নিজস্ব কার্যালয়ে।
তরুন নেতা ও বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সোহল রানা পবন অাওয়ামীলীগের মনোনয়ন পাওয়ার পর নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন এবং বিপুল ভোটে বিজয় অর্জন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রিয় লিডার মাহাবুব উল অালম হানিফ কে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ টি উপহার দেওয়ার ঘোষণা দিয়ে বলেন, অনেক বাঁধা ছিল। অাওয়ামীলীগের মনোনয়ন পাওয়াটাই অামার জন্য বড় বিজয়। দল এবং ইউনিয়নের মানুষ অামার এবং অামার পরিবারের সঙ্গে অাছে। ইনশাল্লাহ বিপুল ভোটে বিজয়ী হবো।