এস এম রওনক :
কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আজ সকাল ১০ ঘটিকার সময় এক বিশাল রেলি শেষে বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় এর কেন্দ্রীয় শহীদ মিনারে , একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে ও আত্মার মাগফেরাত কামনায় পুষ্পস্তবকের মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন শুভ সূচনা করেন,
বিজয় দিবস উদযাপনে নেতৃত্বাধীন ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং সাবেক সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান রোকন, বাহাদুরপুর ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড এর যুবদল নেতা রোকন , বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদুল হক পান্নু, সাত নম্বর ওয়ার্ড যুবনেতা মোঃ বিপ্লব আলী, পাঁচ নম্বর ওয়ার্ড যুবদল নেতা রতন আলী, ৫ নম্বর ওয়ার্ড যুবনেতা মোঃ দুলাল ,৭ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মোঃ শামীম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সিরাজুল ইসলাম , ৩ নম্বর ওয়ার্ড যুবদল নেতা আবদুল জলিল, নয় নম্বর ওয়ার্ড এর সাধারণ সম্পাদক মোঃ মেহেরুল ইসলাম সহ যুবনেতা শ্যামল,আশিক, পাপ্পু, শাওন, আসিফ সহ শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণের মধ্যে দিয়ে বিজয় দিবস উদযাপন করা হয়
বিজয় দিবস উপলক্ষে মোঃ রোকনুজ্জামান রোকন বলেন, পশ্চিম পাকিস্তানের দমন পীড়ন অত্যাচার অবিচারের বিরুদ্ধে মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে ১৯৭১ সালের যুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি, সেই সাথে বিগত সতের বছরের স্বৈরাচার হাসিনা সরকারের উৎখাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাত বরণ কারী শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের এই আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের নতুন স্বাধীনতার সময়ে দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য নতুন করে আমাদের প্রয়োজনে আবার আত্মত্যাগ করতে হবে আর এজন্য প্রয়োজন আমাদের নিজেদের মধ্যে সকল বিভেদ ভুলে একতাবদ্ধ হয়ে পাশে থাকা।