উজ্জ্বল হোসেন :
কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমীর, কুষ্টিয়া-২ ভেড়ামারা-মিরপুর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মজলুম জননেতা আব্দুল গফুর বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠিত হলে দেশে সু-শাসন ফিরে আসবে। বাংলাদেশ কে উর্বর এবং অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করতে হলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিকল্প নেই। তিনি বলেন, ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকার দেশের অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রব্যবস্থা সহ সকল সেক্টরই ধ্বংস করে দিয়েছে। এখন ঘুরে দাঁড়াতে হলে রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের পাশাপাশি দেশকে পূর্নগঠন করতে হবে। সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। তিনি গতকাল মঙ্গলবার বিকালে ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আড়কান্দি বাজারে পুর্ব পাশের মোড়ে বর্ণাঢ্য ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
বাহাদুরপুর ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল আহাদ’র সভাপতিত্বে এবং বাহাদুরপুর ইউনিয়ন জামায়াতের ত্যাগী নেতা মাওলানা নোমান জহির রাজা’র সাবলীল উপস্থপানায় অনুষ্টিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক ড. নূরুল আমীন (জসিম), কুষ্টিয়া জেলা জামায়াতের নেতা, বিশিষ্ট লিখক, গবেষক, কলামিষ্ট তোহুর আহমেদ হিলালী, ভেড়ামারা উপজেলা জামায়াতের আমীর মোঃ জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক তারিক আহমেদ, ভেড়ামারা উপজেলা শ্রমিক কল্যান ফেডারেমনের সভাপতি শফিকুল আজম প্রমুখ। অনুষ্ঠানে বাহাদুরপুর ইউনিয়নের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।