| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
বাবার ৫ লাখ টাকা ব্যাংকে রাখতে বেরিয়ে নিখোঁজ কলেজছাত্র

বাবার ৫ লাখ টাকা ব্যাংকে রাখতে বেরিয়ে নিখোঁজ কলেজছাত্র

দেবাশিষ দত্ত :
আমি তোকে না পাঠালে আজ এমন হতো না। কই গেলি রে মুনি। পায়ে ধরি ফিরে আই। আপনাদের পায়ে ধরি, যেখান থেকে পারেন আমার ছেলেকে আনে দেন।’ একমাত্র সন্তান হারিয়ে সাংবাদিকদের কাছে এভাবে বিলাপ করছিলেন মোছা. রাশিদা বেগম। ব্যাংকে পাঁচ লাখ টাকা জমা রাখতে গিয়ে নিখোঁজ হন তাঁর ছেলে নাজমুস সাকিব (১৭)।

গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে কুষ্টিয়া জেলার কুমারখালীতে। নিখোঁজ সাকিব নন্দলালপুর ইউনিয়নের বাঁশআড়া গ্রামের ব্যবসায়ী আব্দুর রাজ্জাক-রাশিদা দম্পতির ছেলে।
এদিন দুপুরে জনতা ব্যাংকের কুমারখালী শাখায় পাঁচ লাখ টাকা জমা দিতে বের হয়ে নিখোঁজ হয় সাকিব। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে বৃহস্পতিবার রাতেই থানায় লিখিত অভিযোগ করেছেন তার বাবা। সে কুষ্টিয়া সেন্ট্রাল কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
এ বিষয়ে সাকিবের বাবা আব্দুর রাজ্জাক জানান, ঘটনার দিন দুপুরে কুমারখালী জনতা ব্যাংকে তাঁর অ্যাকাউন্টে নগদ ৫ লাখ টাকা জমা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিল তাঁর ছেলে। কিন্তু সে ব্যাংকে টাকাও জমা দেয়নি, বাড়িতেও ফিরে আসেনি।
তার দাবি, টাকার জন্য কেউ তাঁর ছেলেকে গুম করতে পারে বা তার ছেলের সঙ্গে খারাপ কিছুও ঘটতে পারে। তিনি দ্রুত ছেলেকে জীবিত উদ্ধারের জন্য পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন।
জনতা ব্যাংক পিএলসি কুমারখালী শাখার ব্যবস্থাপক বদিউজ্জামান বাবলু বলেন, ‘আব্দুর রাজ্জাক একজন ভালো ব্যবসায়ী। নিয়মিত আমার ব্যাংকে লেনদেন করেন তিনি। তবে ঘটনার দিন রাজ্জাকের হিসাব নম্বরে কোনো লেনদেন হয়নি। তাঁর ছেলেও ব্যাংকে আসেনি।’

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম বলেন, ‘থানায় লিখিত অভিযোগ করেছেন নিখোঁজ ছাত্রের বাবা। তাকে উদ্ধারে পুলিশ কাজ করছে।’

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024