১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | সন্ধ্যা ৬:৫২
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুষ্টিয়া শহর শাখার কমিটি গঠন

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুষ্টিয়া শহর শাখার কমিটি গঠন

সোহেল রানা, কুষ্টিয়া :

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুষ্টিয়ার শহর শাখার অন্যতম শাখা পরিবহন সেক্টরের কর্মী সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান শহর শ্রমিক কল্যাণের সভাপতি লাখনুর রহমানের সভাপতিত্বে আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠান শুরু করা হয়।এসময় প্রধান মেহমান হিসেবে আলোচনা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কুষ্টিয়া জেলা শাখার প্রধান উপদেষ্টা এবং কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম।বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কুষ্টিয়া জেলা সেক্রেটারি অধ্যাপক সোজাউদ্দিন জোর্য়াদ্দার, বিশেষ মেহমান হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুষ্টিয়া জেলা সভাপতি এস এম মহসিন, জেলা সহকারী সেক্রেটারি খাইরুল ইসলাম, কুষ্টিয়া জেলা পরিবহন সেক্টর এর সভাপতি আব্দুল কুদ্দুস, জেলা সহ-সভাপতি হাসান রুহানি সুমন, জেলা দপ্তর সম্পাদক আলতাব হোসেন আলকা সহ শহর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় প্রধান মেহমান অধ্যাপক মাওলানা আবুল হাশেম বলেন আজ বাংলাদেশের শ্রমিকরা নির্যাতিত, ইসলামী শ্রমনীতি ছাড়া কখনো শ্রমিকদের উন্নতি এবং কল্যাণ আসবে না, এবং শ্রমিক মালিক ভেদাভেদ ভুলে একে অপরের ভাই হয়ে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই কাজ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাধ্যম দিয়েই সম্ভব হবে ইনশাআল্লাহ, সভাপতি হিসেবে মোঃ আলাউদ্দিন আলাল ড্রাইভার এবং সেক্রেটারি মো: ইদ্রিস আলীর নাম ঘোষণা করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024