১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | রাত ১২:৪২
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
বাংলাদেশ মসজিদ মিশন ভেড়ামারা শাখার উদ্যোগে যাকাত ও ওশর শীর্ষক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত।

বাংলাদেশ মসজিদ মিশন ভেড়ামারা শাখার উদ্যোগে যাকাত ও ওশর শীর্ষক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত।

মোঃ নোমান জহির রাজা বিশেষ প্রতিনিধি:-
কুষ্টিয়া জেলা ভেড়ামারা উপজেলা “বাংলাদেশ মসজিদ মিশন ভেড়ামারা উপজেলা শাখার উদ্যোগে ভেড়ামারা মডেল মসজিদ অডিটোরিয়াম প্রাঙ্গণে গতকাল বুধবার দুপুর ৩ ঘটিকার সময় “যাকাত ও ওশর” শীর্ষক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় হাফেজ মাওলানা আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও মোলায়েম হোসেন এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন ইসলামী দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয়’র প্রফেসর ‌ড.আ ছ ম তরিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব রফিকুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মসজিদ মিশন কুষ্টিয়া জেলা শাখা’র উপদেষ্টা ও মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কুষ্টিয়া ২ ভেড়ামারা মিরপুর আসনের সম্ভাব্য প্রার্থী জনাব আব্দুল গফুর । উপস্থিত ছিলেন বাংলাদেশ মসজিদ মিশন কুষ্টিয়া জেলা শাখা’র সভাপতি হাফিজ রফিক উদ্দিন, আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মসজিদ মিশন কুষ্টিয়া জেলা শাখা’র সেক্রেটারি ও আদর্শ ডিগ্রী কলেজ এর সহকারী অধ্যাপক, বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ নুরুল আমিন জসিম, বাংলাদেশ মসজিদ মিশন ভেড়ামারা উপজেলা শাখার উপদেষ্টা ও বাংলাদেশ জামাতে ইসলামী ভেড়ামারা উপজেলা শাখা’র আমির মোঃ জালাল উদ্দিন, সহ ভেড়ামারা উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব, ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, সুধীজন, শিক্ষাবিদ, বিভিন্ন শ্রেণীর পেশাজীবী ধর্মীয় ব্যক্তিত্ব সাংবাদিকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান আলোচক, তার আলোচনায়, ইসলামী অর্থ ব্যবস্থায় যাকাতের গুরুত্ব, যাকাত ইসলামের আরকান সমূহের তৃতীয়তম স্থান, যাকাত আদায় করার গুরুত্ব এবং এই যাকাত প্রদান না করার ভয়াবহতা নিয়ে কোরআন ও হাদিস এর উদ্ধৃতি সহ আলোচনা পেশ করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024