১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | বিকাল ৪:৪৮
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
বাংলাদেশে এই প্রথম ৫ম শ্রেনীর সুপার’৯২ ব্যাচ’র শিক্ষার্থীদের মিলন মেলা/৩০ বছর পর মিললো এক প্রানের বন্ধনে

বাংলাদেশে এই প্রথম ৫ম শ্রেনীর সুপার’৯২ ব্যাচ’র শিক্ষার্থীদের মিলন মেলা/৩০ বছর পর মিললো এক প্রানের বন্ধনে

শাহ্ জামাল:
বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে প্রাথমিক বিদ্যালয়ে শৈশব’র ৩০বছর অনুষ্ঠান পালন করলো ভেড়ামারা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। উৎসব, আনন্দ আর পিছনে ফেলে আসা স্মৃতিচারণ করে তারা কাটিয়ে দেয় দিনটি। যা আনন্দে ভাসিয়ে দেয় ৩০ বছর আগে যাদের হাতে হাতখড়ি হয়েছিল লেখাপড়ার, সেই সব প্রবীন শিক্ষক, বিদ্যালয়ের বর্তমান শিক্ষক, শিক্ষা অফিসার, ম্যানেজিং কমিটি এবং ৯২ ব্যাচের শিক্ষার্থীদের। এ যেন ছিল বাঁধভাঙ্গা প্রাণের উচ্ছ্বাসের একটি দিন। বলা হচ্ছে, এটাই ছিল বাংলাদেশে প্রথম কোন প্রাথমিক বিদ্যালয়ের ব্যাচের শিক্ষার্থীদের মিলন মেলা। তার আয়োজন করে ভেড়ামারা বোর্ড স্কুলের সুপার’৯২ ব্যাচ।
“শৈশব পেরিয়ে ৩০ বছর” প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যতিক্রমধর্মী জমকালো আয়োজন ছিল চোখে পড়ার মত। কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের ১৯৮৮- ১৯৯২ সেশনের শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মোছাঃ জেবুন্নেছা খাতুন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম।উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ জাহিদুল হক সহ অন্যান্য সদস্যবৃন্দ। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বর্তমান শিক্ষকবৃন্দ। এছাড়াও ১৯৮৮ থেকে ১৯৯২ সালে যে সকল শিক্ষকবৃন্দ আয়োজকদের সরাসরি শিক্ষাদান করেছেন তারাও এই অনুষ্ঠানের মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন। মোঃ সাদিক সরোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে এ সকল শিক্ষককে এবং বিদ্যালয়কে সম্মাননা প্রদান করা হয়। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও বন্ধুদের উপস্থিতি ছিল শতভাগ। আলোচনা, মতবিনিময়সভা, স্মৃতিচারণ এবং পারস্পরিক কুশল বিনিময় শেষে সকলে মধ্যাহৃ ভোজে অংশগ্রহণ করেন।
বিকেলে সুপার ‘৯২ ব্যাচের সদস্যবৃন্দ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। গত শনিবার অনুষ্ঠিত জাঁকজমকপূর্ণ ঐ অনুষ্ঠানে অনুষ্ঠান আয়োজন কমিটির আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস স্মৃতি এবং প্রধান সমন্বয়ক মোঃ হেলাল উদ্দিন খান সহ সোহাগ জোয়ার্দার শাপলা,নাজমুল আলম সুমন, সাংবাদিক শাহ জামাল, প্রদীপ সরকার, বুলবুল আহমেদ, আম্বিয়া খাতুন হীরা, মিতু জিনাত, মৃদুল কান্তি কুন্ডু, শিবলী সাদিক সোহাগ, রিজওয়ান উজ জামান রুবেল, শামীমা সোমা, আলমাস শান্ত, একে ফজলুল হক শাহীন, তাওহিদ আজিজ, সরোয়ার এ আলম, শিউলি পারভীন, মোহাম্মদ মনি, মর্জিনা খাতুন, শাকিলা খাতুন, জেবা খাতুন, উজ্জ্বল কুন্ডু, ও মাজহারুল ইসলাম মিল্টন প্রমূখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024