১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | রাত ৪:১২
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
বসতবাড়ির আঙিনায় সবজি চাষের জন্য বীজ উপহার দিলো মিরপুরের কৃষকের বাতিঘর

বসতবাড়ির আঙিনায় সবজি চাষের জন্য বীজ উপহার দিলো মিরপুরের কৃষকের বাতিঘর

মনিরুল ইসলাম :
বসতবাড়ির আঙিনায় সবজি চাষের জন্য কৃষকসহ শতাধিক পরিবারে বিনামূল্যে সবজির বীজ বিতরণ করেছে কৃষকের বাতিঘর সমাজ উন্নয়ন সংস্থা। খাদ্য নিরাপত্তা এবং পরিবারের পুষ্টি ঘাতটি পূরণ করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়।

রবিবার বিকেলে মিরপুর উপজেলার আমলাতে সংস্থার কার্যালয় থেকে এসব সবজির বীজ বিতরণ করা হয়। মিরপুর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার মোঃ মতিয়র রহমান উপস্থিত থেকে কৃষক এবং শিক্ষার্থীদের হাতে এসব বীজ উপহার তুলে দেন। এসময় তিনি নিরাপদ সবজি চাষের গুরুত্ব এবং উন্নত বীজ নিয়ে কথা বলেন। একইসঙ্গে অবৈধ ও ভেজাল বীজ ও সার ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছেন বলেও জানান তিনি।সবজির বীজ উপহার দেওয়ার সময় আরও উপস্থিত ছিলেন মিরপুর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন, মোঃ তোফাজ্জেল হোসেন, মোঃ আনিসুর রহমান, কৃষকের বাতিঘর সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি হোসাইন মোহাম্মদ সাগর, সহ-প্রতিষ্ঠাতা ও কোষাধ্যক্ষ মো. আশাদুজ্জামান (রতন), সংস্থার হেলথ কেয়ার প্রোগ্রামের চিকিৎসক নয়ন কুমার দেবনাথ, মো. ফরহাদ হোসেন, সদস্য মোছা. সানজিদা ইসলাম, মো. নাহিদ হাসান সহ অন্যান্যরা।শাক ও সবজি বীজ পেয়ে কৃষক ও শিক্ষার্থীরা জানান, কৃষকের বাতিঘরের এমন উদ্যোগ সত্যিই অসাধারণ। বাসতবাড়িতে পতিত জমি থাকলেও অনেক সময় ভালো বীজের অভাবে সেখানে কিছুই করা হয়ে ওঠে না। এখন সেখানে সবজির বাগান করা যাবে। এতে যেমন নিরাপদ সবজি উৎপাদন হবে, ঠিক তেমনি পরিবারের চাহিদা মিটিয়ে বিক্রি বা প্রতিবেশিদের উপহারও দেওয়া যাবে।কৃষকের বাতিঘর সমাজ উন্নয়ন সংস্থা কর্তৃপক্ষ জানান, বসতবাড়ির আঙিনায় নিরাপদ সবজি উৎপাদনের লক্ষ্যে ১০০টি কৃষক পরিবারের মাঝে এসব সবজির বীজ উপহার দেওয়া হবে। সবজি বীজের প্রতি প্যাকেজে রয়েছে মুলা, লাল শাক, পালং শাক, গাজর, লাউ, করলা, ধুন্দল, ডাটা, ধনিয়া ও শিমের বীজ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024