| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
বন্যাকবলিত ১২ জেলায় ১৮০০ মোবাইল টাওয়ার অচল, যোগাযোগ ব্যাহত

বন্যাকবলিত ১২ জেলায় ১৮০০ মোবাইল টাওয়ার অচল, যোগাযোগ ব্যাহত

স্বাধীনতা ডেক্স :
বন্যাকবলিত ১২ জেলায় ১৮০০ মোবাইল টাওয়ার অচল হয়ে পড়েছে। এতে যোগাযোগ ব্যাহত হয়ে পড়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত বন্যাকবলিত ১২ জেলার ১ হাজার ৮০৭টি মোবাইল টাওয়ার অচল হয়ে গেছে। টাওয়ারের মধ্যে ১০ হাজার ৪৪৩টি সাইট সচল রয়েছে।
ফেনীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, এই জেলায় ৯০ শতাংশের বেশি টাওয়ার অচল। এই এলাকার ৬৫৬টি টাওয়ারের মধ্যে ৫৯০টিই অচল হয়ে গেছে।
এছাড়া, নোয়াখালীতে ৩৮০, কুমিল্লায় ৫৩৩, চট্টগ্রামে ৭৫, লক্ষ্মীপুরে ৫৪, চাঁদপুরে ৪৭, মৌলভীবাজারে ৩৯, খাগড়াছড়িতে ৩৬, ব্রাহ্মণবাড়িয়ায় ২৩, রাঙামাটিতে ১৭, সুনামগঞ্জে ১১ ও হবিগঞ্জে ২টি টাওয়ার কাজ করছে না বলে জানান কাজী মোস্তাফিজুর রহমান।
বন্যায় এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। বন্যা কবলিত জেলাগুলোতে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ৪৫ লাখ। আর ৮ লাখ ৮৭ হাজার ৬২৯টি পরিবার পানিবন্দী।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024