| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
বন্ধ ঘরে মিললো পুলিশ ইন্সপেক্টরের মরদেহ

বন্ধ ঘরে মিললো পুলিশ ইন্সপেক্টরের মরদেহ

স্বাধীনতার ডেক্স :
ফেনী জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর শফিউল আজম শফিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩১ মে) বিকেলে শহরের মধ্যম চাড়িপুর এলাকার চৌধুরীপাড়ার আশিক মঞ্জিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ট্রাফিক ইন্সপেক্টর শফিউল আজম একাই ঘরে থাকতেন। তার পরিবারের সদস্যরা ঢাকায় থাকেন।

শুক্রবার (২৯ মে) রাতে শফিউল আজম নিজ কর্মস্থল থেকে ভাড়া বাসায় ফিরেন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিলো না।

একপর্যায় সোমবার দুপুরে পচা দুগর্ন্ধ বের হলে বাড়ির মালিক মনির আহম্মদ বাইরে থেকে ঘরের দরজা বন্ধ দেখেন। এসময় কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশকে খবর দেয়।

পুলিশ খবর পেয়ে ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ, সিআইডি, পিবিআইসহ আইন-শৃঙ্খলা বাহিনীর একাধিক দল।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মাঈনুল ইসলাম জানান, প্রাথমিক ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে মৃত্যুবরণ করতে পারেন। তবুও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শফিউল আজমের বাড়ি টাঙ্গাইল জেলায়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024