| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
ফ্রিল্যান্সার যুবকের ৯ টুকরো মরদেহ উদ্ধার

ফ্রিল্যান্সার যুবকের ৯ টুকরো মরদেহ উদ্ধার

কু‌ষ্টিয়া প্রতি‌নি‌ধি :
কুষ্টিয়া সদর উপজেলায় মিলন হোসেন (২৪) নামে এক যুবকের ৯ টুকরো মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশের ৯টি খণ্ড পৃথক ৬ জায়গায় পুঁতে রাখা হ‌য়ে‌ছিলো। সে একজন ফ্রিল্যান্সার ছিলেন।

শ‌নিবার (৩ ফেব্রুয়া‌রী ) সকা‌লে সদর উপজেলার হাটশ হ‌রিপুর ইউনিয়নের কা‌ন্তিনগর বোয়ালদহ সংলগ্ন পদ্মার চর থেকে লাশের টুকরোগুলো উদ্ধার করা হয়।

পু‌লিশ জা‌নি‌য়ে‌ছে, চাঁদার দা‌বি‌তে ব‌হিস্কৃত হওয়া কু‌ষ্টিয়া জেলা ছাত্রলী‌গের সাবেক সহ সভাপ‌তি এস কে স‌জি‌বের নেতৃ‌ত্ব এই হত্যাকাণ্ড। পু‌লিশ স‌জিবসহ ৫ জন‌কে আটক ক‌রে‌ছে।

নিহত মিলন‌ হো‌সেন দৌলতপুর উপ‌জেলার পূর্ব বা‌হিরমাদি গ্রামের মাওলা বক্সের ছে‌লে। তি‌নি প‌রিবার নি‌য়ে কু‌ষ্টিয়া শহ‌রের হাউজিং ই ব্ল‌কের ভাড়া বাসায় থাক‌তেন।

কু‌ষ্টিয়ার অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পলাশ কা‌ন্তি নাথ জানান, গত ৩১ জানুয়া‌রি (বুধবার) সকা‌লে মিলন বা‌ড়ি থে‌কে ‌বের হ‌য়ে নি‌খোঁজ হয়। ঐ দিন সন্ধ্যায় তার স্ত্রী মু‌মো খাতুন কু‌ষ্টিয়া ম‌ডেল থানায় জি‌ডি ক‌রেন। জি‌ডির প্রেক্ষি‌তে তদন্ত শুরু ক‌রে পু‌লিশ। মু‌ঠো‌ফো‌নের এক‌টি কল লি‌স্টের সূত্র ধ‌রে প্রথ‌মে মিলনের এক বন্ধু‌কে আটক করা হয়। তার স্বীকা‌রো‌ক্তি‌তে জানা যায় আরেকবন্ধু স‌জিবের নেতৃত্বে মিলন‌কে হত্যা করা হ‌য়ে‌ছে। পরবর্তী‌তে গতকাল শুক্রবার বি‌কে‌লে অ‌ভিযান চা‌লি‌য়ে স‌জিবসহ আরো চারজন‌কে আটক করা হয়। জিজ্ঞাসাবা‌দে তারা মিলন‌কে হত্যা ক‌রে তার লাশ টুক‌রো ক‌রে নদীর চ‌রে পু‌তে রাখার বিষয়‌টি স্বীকার ক‌রে। এরপর শুক্রবার দিবাগত রাত ২টার দি‌কে তা‌দেরকে নি‌য়ে হাটশ হ‌রিপুর ইউনিয়নের কা‌ন্তিনগর বোয়ালদহ পদ্মা নদীর চরে অ‌ভিযা‌নে যায় পু‌লিশ। রাতভর অ‌ভিযান চা‌লি‌য়ে নদীর চ‌রের ৬টি স্থান থে‌কে মিল‌নের খ‌ন্ডিত লাশ উদ্ধার করা হয়। এছাড়া হত্যাকা‌ণ্ডে ব্যবহৃত অস্ত্র বাঁধ বাজার এলাকা থে‌কে উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।

তিনি আরো জানান, জিজ্ঞাসাবা‌দে জানা গে‌ছে, টাকার দা‌বি‌তে মিলন‌কে হত্যা ক‌রা হ‌য়ে‌ছে। জ‌ড়িতরা সবাই একে অপ‌রের প‌রি‌চিত। মিলন বা‌ড়ি থে‌কে অনলাইনে কাজ কর‌তো। নি‌খোঁ‌জের দিন তা‌কে মু‌ঠো‌ফোনে ডে‌কে হাউজিং এলাকার এক‌টি বা‌ড়ি‌তে আট‌কে রে‌খে নির্যাতন করা হয়। ঐদিন রা‌তেই তা‌কে হত্যা করা হয়। এরপর লাশ গুম করার সু‌বিধার্থে ধারা‌লো অস্ত্র দি‌য়ে লাশ টুক‌রো টুক‌রো ক‌রে নদীর চ‌রে পু‌তে রাখা হ‌য়ে‌ছিলো। আর এই পু‌রো হত্যাকাণ্ডটির নেতৃত্ব দি‌য়ে‌ছে তারই বন্ধু স‌জিব। এর সা‌থে অন্য কোন ঘটনা আছে কিনা তা নি‌য়ে আরো তদন্ত ক‌রে দেখা হ‌চ্ছে।

স্থানীয় সূত্রে জানা গে‌ছে, এস কে স‌জিব কু‌ষ্টিয়া জেলা ছাত্রলী‌গের সা‌বেক সহ সভাপ‌তি ছিলেন। কু‌ষ্টিয়া ২৫০ শয্যা বি‌শিষ্ট জেনা‌রেল হাসপাতালে ভাঙচুর ও ইন্টার্ন চি‌কিৎসকদের মারধ‌রের অ‌ভি‌যো‌গে তা‌কে ব‌হিস্কার করা হয়। সেই মামলায় জেল খে‌টে‌ছে সে। এছাড়া তার না‌মে চাঁদাবা‌জিসহ বেশ কিছু মামলাও র‌য়ে‌ছে।

নাম প্রকা‌শে অ‌নিচ্ছুক হাউজিং এলাকার বা‌সিন্দারা জা‌নি‌য়ে‌ছে, স‌জি‌বের না‌মে অ‌নেক অ‌ভি‌যোগ র‌য়ে‌ছে। তার নেতৃ‌ত্বে এক‌টি কি‌শোর গ্যাং প‌রিচা‌লিত হয়। মিলন না‌মে যা‌কে হত্যা করা হ‌য়ে‌ছে সেও তা‌দের ম‌তোই ছিলো। তা‌দের কাজ ছিলো ছে‌লে মে‌য়ে‌দের ব্লাকমেইল ক‌রে চাঁদা দা‌বি করা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024