১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষাকাল | সকাল ৮:৫১
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ফ্যাসিবাদ সরকার ২কোটি ভুয়া ভোটার তৈরী করেছে, তা বাতিল করতে হবে : রায়গঞ্জের জনসভায় রফিকুল ইসলাম খান

ফ্যাসিবাদ সরকার ২কোটি ভুয়া ভোটার তৈরী করেছে, তা বাতিল করতে হবে : রায়গঞ্জের জনসভায় রফিকুল ইসলাম খান

এম এ মাজিদ, তাড়াশ :
ফ্যাসিবাদ সরকার ২কোটি ভুয়া ভোটার তৈরী করেছে, তা বাতিল করতে হবে। বর্তমান ভোটার তালিকার হালনাগাদ চলছে, কিভাবে ফ্যাসিবাদ সরকার ২কোটি ভুয়া ভোটার তৈরী করেছে, তা বাদ দিতে হবে। ২০০৮ সাল থেকে ১৬ বছরে যে সকল তরুন যুবকেরা ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তাদের অন্তভূক্ত  করতে হবে। একটি স্বচ্ছ নির্বাচন করতে হলে স্বচ্ছ ভোটার তালিকা তৈরী করতে হবে। সিরাজগঞ্জের রায়গঞ্জে বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমন মন্তব্য করেন।

তিনি আরো বলেন, দীর্ঘ আন্দোলনের পর বৈষম্য বিরোধী  ছাত্র আন্দোলনের ব্যানারে ফ্যাসিবাদ সরকার পতন হয়েছে। বিগত ১৭ বছরে বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলন করেছে, তাদের রাজাকার, ৭১ দোসর ট্যাগ লাগিয়ে বিভিন্ন আন্দোলন দমন করেছে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে  ২০২৪ সালে বৈষম্য বিরোধী  ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদ সরকার পতন হয়েছে।

তিনি আরো বলেন, বিগত ফ্যাসিবাদ সরকার আমলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে জামায়াত ইসলাম ও ছাত্র শিবিরের নেতাকর্মী। এদলের প্রথম সারির ১১জনকে বিচারের নামে হত্যা করেছে।  তবুও জামায়াতের নেতারা পালায়নি। কেননা জামায়াতের নেতাকর্মীরা জমি দখল, চাদাবাজি, কোন দুর্নীতি করেনি।  কিন্তু ফ্যাসিবাদ সরকার দুর্নীতি, চাদাবাজ সহ বিভিন্ন অপকর্ম করেছে ফ্যাসিবাদ সরকারের প্রধান সহ তাদের নেতাকর্মীরা পালিয়েছে। বাংলাদেশ জামায়াত ক্ষমতায় গেলে কোন চাদাবাজ থাকবে না। কেউ চাদাবাজ করলে, সে জামায়াত ইসলামী দল করতে পারবে না।

(২৫ জানুয়ারী ২০২৫), শনিবার, দুপুর ২টায় রায়গঞ্জের নিমগাছী ডিগ্রী কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ, তাড়াশ উপজেলা ও সলঙ্গা থানা শাখার উদ্যোগে  বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী এর সহকারি সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। 

বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ শাখার আমীর আলী মুর্তজা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা ড. আব্দুস সামাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ শাখার আমীর মাওলানা শাহিনুর আলম, নায়েবে আমীর মাওলানা আব্দুস সালাম, সেক্রেটারী অধ্যাপক মো: জাহিদুল ইসলাম, সহকারি সেক্রেটারী বাংলাদেশ অধ্যাপক শহিদুল ইসলাম, রায়গঞ্জ সাবেক উপজেলা চেয়ারম্যান এ বি এম আব্দুস সাত্তার প্রমূখ। 

বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াশ শাখার আমীর খ.ম সাকলাইন ও সলঙ্গা থানার আমীর রাশেদুল হাসান এর সঞ্চালনায় বিশাল সমাবেশে রায়গঞ্জ, তাড়াশ উপজেলা ও সলঙ্গা থানার সাধারন জনগণ,  মুক্তিযোদ্ধা, আলেম সুশীল সমাজ, শিক্ষক, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024