মোঃ স্বরণ স্টাফ রিপোর্টার :
ফোর লেন রাস্তাৎসহ ৪ দফা দাবিতে ভেড়ামারায় ইজি বাইক শ্রমজীবীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল রবিবার সকাল ১১ টায় ভেড়ামারা বাসস্ট্যান্ডে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। দাবি গুলো হলো : অটো/ইজিবাইক গাড়ির নির্ধারিত স্থান সহ ফুটপথ দখল মক্ত সড়ক, অবৈধ স্হাপনা উচ্ছেদ এবং পৌরসভা কর্তৃক নাগরিক সুবিধা বৃদ্ধি।
মানববন্ধনে ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু প্রধান অতিথির বক্তব্য রাখেন। এছাড়া ও উপস্থিত ছিলেন, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল। ভেড়ামারা সিএনজি সমিতির আহবায়ক কমিটির পরিচালক,ভেড়ামারা পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সোলেমান মাস্টার’র পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা অটো/ইজিবাইক গাড়ির সাবেক সভাপতি মোঃমুন্না ইসলাম, কুষ্টিয়া জেলা অটো/ইজিবাইক গাড়ির সাধারণ সম্পদক মোঃ সুমন ইসলাম, ভেড়ামারা সিএনজি সমিতির আহবায়ক কমিটির সদস্য সৈকত জোয়াদ্দার শালুক প্রমূখ।