১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | রাত ১২:৫৪
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!

ফের করোনায় আক্রান্ত মাহবুব-উল-অালম হানিফ

শাহ্ জামাল :
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মাহবুব-উল-আলম হানিফ আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১৭ জুন) নমুনা পরীক্ষার পর তার করোনা শনাক্ত হয়। বর্তমানে তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
মাহবুব উল আলম হানিফের ব্যক্তিগত সহকারী তারিকুল ইসলাম টুটুল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনার মৃদু উপসর্গ দেখা দিলে করোনা পরীক্ষার জন্য আজ সকালে নমুনা জমা দিয়েছিলেন মাহবুব উল আলম হানিফ। সন্ধ্যায় করোনা শনাক্তের ফল জানা গেছে। করোনা টেস্টের ফলাফল পজিটিভ এসেছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তিনি নিজ বাসায় সম্পূর্ণ বিশ্রামে আছেন।
তারিকুল ইসলাম টুটুল আরও জানান, মাহবুব উল আলম হানিফ দ্রুত আরোগ্য লাভের জন্য সবার দোয়া চেয়েছেন। এর আগে ২০২০ সালের ১১ নভেম্বরে তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024