১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | রাত ১১:০০
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এ্যাড. আলম ও শাজাহান/ ভেড়ামারা উপজেলা ও পৌর বিএনপির পৃথক পৃথক আহ্বায়ক কমিটি গঠন

ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এ্যাড. আলম ও শাজাহান/ ভেড়ামারা উপজেলা ও পৌর বিএনপির পৃথক পৃথক আহ্বায়ক কমিটি গঠন

ফিরোজ মাহমুদ :
কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে কুষ্টিয়া জেলা বিএনপি’র আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের স্বাক্ষরিত বিএনপি’র প্যাডে পৃথক পৃথক ভাবে উভয় কমিটির আত্মপ্রকাশ ঘটে।
ভেড়ামারা উপজেলা কমিটিতে আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে, ভেড়ামারা উপজেলা বিএনপির পরীক্ষিত কান্ডারী, সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক পৌরসভার মেয়র, ভেড়ামারা উপজেলা বিএনপি’র বারবার নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এডভোকেট তৌহিদুল ইসলাম আলমকে। সদস্য সচিব হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ভেড়ামারা উপজেলা বিএনপি যুগ্ন আহ্বায়ক ও কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য মোঃ শাজাহান আলীকে। সম্মানিত সদস্য হিসেবে রাখা হয়েছে, ভেড়ামারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শিহাবুল ইসলাম শিহাব চেয়ারম্যানকে।
পৌর বিএনপির আহবায়ক হিসেবে অপরিবর্তিত রয়েছেন, পৌর বিএনপির দীর্ঘদিনের সভাপতি, দায়িত্বশীল নেতৃত্ব বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ। সদস্য সচিব হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে, বারবার কারাবরণ করা নির্যাতিত ও পরীক্ষিত নেতা, সাবেক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ডাবলুকে। এছাড়াও সিনিয়র যুগ্ন আহবায়ক মনোনীত হয়েছে, যুবদলের আহবায়ক, বিএনপির দুঃসময়ের পরীক্ষিত নেতা শামীম রেজা শামীম।
৩১ সদস্যের উপজেলা বিএনপির কমিটিতে সিনিয়র যুগ্ন আহবায়ক হিসেবে শফিকুল ইসলাম বিশুকে, যুগ্ন আহ্বায়ক হিসাবে ৭ জনকে, সম্মানিত সদস্য হিসেবে শিহাবুল ইসলাম চেয়ারম্যানকে, বাদ বাকি ১৯ জনকে সাধারণ সদস্য করা হয়েছে। ৩১ সদস্যের পৌর বিএনপির কমিটিতে সিনিয়র যুগ্ন আহবায়ক হিসেবে শামীম রেজা শামীমকে, ৬ জনকে যুগ্ন আহবায়ক, মহসিন রেজাকে সম্মানিত সদস্য, বাদবাকি ২১ জনকে সাধারণ সদস্য করে কমিটি ঘোষণা করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024