| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
ফুটবল বিশ্বকাপ আর্জেন্টিনার হারের ৫ কারণ

ফুটবল বিশ্বকাপ আর্জেন্টিনার হারের ৫ কারণ

স্বাধীনতার স্পোর্টস ডেস্ক :
প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকা দলটি দ্বিতীয়ার্ধের শুরুতে ভেঙে পড়লো। পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল আদায় করে নিলো সৌদি আরব। আর্জেন্টিনা হেরে গেল ২-১ গোলে। লুসাইল স্টেডিয়ামে আলবিসেলেস্তেদের অপ্রত্যাশিত হারের কারণ কী?
১/ প্রথমেই অফসাইডের কথা বলতে হয়। প্রথমার্ধে সৌদি আরবের অফসাইড ট্র্যাপে বারবার পা দিয়েছে আর্জেন্টিনা। ম্যাচে মোট ১০ বার অফসাইডের ফাঁদে পড়েছেন মেসি-মার্টিনেজরা।

২/ পজেশনে ৭০ শতাংশ বল দখলে রাখা মেসিদের পাস একুরেসি ছিল ৮৫ শতাংশ। তবে ডিবক্সের ভেতরে পাসগুলো ঠিকঠাকমতো হয়নি।

৩/ ক্রসগুলো কাজে লাগাতে পারেনি আর্জেন্টিনা। ৯টি কর্নার পেয়েও একটি গোল আদায় করতে না পারাটাও তাদের অন্যতম ব্যর্থতা।

৪/ শারীরিক দ্বৈরথে পিছিয়ে পড়া। সৌদি আরবের ফুটবলারদের শরীরী ভাষা ঠিক বুঝতে পারেনি আর্জেন্টিনা। ফিজিক্যাল ডুয়েলগুলোতে প্রায়ই হারছিলেন মেসিরা।
আর্জেন্টিনাকে একচুলও ছাড় দেয়নি সৌদি। ম্যাচে ২১টি ফাউল করেছে তারা। হলুদ কার্ড হজম করেছে ৬টি।
৫/ অন টার্গেটে ছয়টি শট নিয়েও আর্জেন্টিনা গোল পেয়েছে একটি। তাও পেনাল্টির সুবাদে। অন্যদিকে দুই শট নিয়ে দুটিতেই গোল আদায় করে নেয় সৌদি আরব এবং গোল দুটি ছিল দেখার মতোই।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024