১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | ভোর ৫:০৫
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ফার্নিচার ও ইলেকট্রনিকস শো রুম ভাংচুর, লুটপাট, ১৯ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি/ ভেড়ামারায় বিএনপি নেতা জানবার চেয়ারম্যানের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন

ফার্নিচার ও ইলেকট্রনিকস শো রুম ভাংচুর, লুটপাট, ১৯ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি/ ভেড়ামারায় বিএনপি নেতা জানবার চেয়ারম্যানের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন

উজ্জল হোসেন :
কুষ্টিয়ার ভেড়ামারায় বিশাল এক ফার্নিচার ও ইলেকট্রনিকস শো-রুমে হামলা, লুটপাট ও ভাংচুর চালিয়েছে সন্ত্রাসীরা। শো-রুমে রীতিমত তান্ডব চালিয়ে প্রায় নগদ ৫ লক্ষ টাকা লুট সহ প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। ভেড়ামারা থানায় মামলাও করতে গেলেও প্রাননাশের হুমকি দেওয়া হয় ভুক্তভোগী পরিবারকে। ভাংচুর, লুটপাট সহ নানা অভিযোগ এনে চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বিএনপি নেতা জানবার হোসেন’র বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মেজবাহুর রহমান। গতকাল শনিবার দুপুর ৩টায় বামনপাড়াস্থ নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে তিনি সাংবাদিক সম্মেলন করেন। এ সময় তিনি দাবী করেন, জানবার চেয়ারম্যান এর সরাসরি নেতৃত্বে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
সাংবাদিক সম্মেলনে বলা হয়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শুক্রবার রাত ৯টার দিকে জানবার চেয়ারম্যান’র নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী দেশীয় ধারালো অস্ত্র রামদা, হাসুয়া, লোহার পাইপ, রড, হাতুড়ি, হকিষ্টিক, কাঠের বাটাম ও লাঠি-সোঠা নিয়ে শো রুমে হামলা চালায়। এসময় ৭টি নতুন ফ্রিজ, ৬টি ড্রেসিং টেবিল, ৩টি আলমারি, ৪টি ওয়ার-ড্রপ, ৫টি কাঠের খাট সহ অন্যান্য সকল কিছু ব্যাপক ভাংচুর করে। তারা ১০টি এলইডি টেলিভিশন লুটপাট করে নিয়ে যায়। যার ক্ষয়-ক্ষতির পরিমান প্রায় ১৯ লক্ষ টাকা। এসময় ড্রয়ারে থাকা নগদ ৫ লক্ষ ৬০ হাজার টাকাও লুট করে। এঘটনায় জানবার হোসেন চেয়ারম্যান কে ১ নং আসামী করে থানায় এজাহার দায়ের করলে সংঘবদ্ধ সন্ত্রাসীরাও আবারো প্রাননাশের হুমকি দেয়। সকালে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন এর চেষ্টা করলেও তা সফল হয়নি। জানবার চেয়ারম্যান’র সন্ত্রাসী গ্রুপের কারনে তাও করতে পারিনি। সাংবাদিক সম্মেলনে নিজের জীবনের এবং পরিবারের নিরাপত্তা দাবী করেন প্রশাসনের কাছে। এসময় মেজবাহুর রহমান’র পাশে রক্তাক্ত জখম আশরাফুল ইসলাম ও বাবুল মাষ্টার ৩ ভাই উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024