১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | রাত ১২:৪৪
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর পরিচালনা পর্ষদ পুনর্গঠন এবং নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর পরিচালনা পর্ষদ পুনর্গঠন এবং নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত

ঢাকা অফিস:

বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী জীবন বীমা প্রতিষ্ঠান ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর পরিচালনা পর্ষদ পুনর্গঠন হয়েছে। নতুন পরিচালনা পর্ষদ এর ২৫তম জরুরী সভা ২৫শে আগস্ট, রবিবার, রাজধানীর তোপখানা রোডস্থ ফারইস্ট ইসলামী লাইফ এর নিজস্ব টাওয়ারে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সর্বসম্মতিক্রমে সন্মানিত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জনাব মোঃ ফখরুল ইসলাম এবং সন্মানিত ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ডাঃ মোঃ মোকাদ্দেস হোসেন।

সভায় নতুন পর্ষদের সদস্য মিসেস নাজনীন হোসেন, জনাব মোহাম্মদ শামছুল হক, আলহাজ্ব মোঃ হেলাল মিয়া, মিসেস আয়েশা হুসনে জাহান ও মিসেস মুসলিমা শিরিন।

স্বতন্ত্র পরিচালক শেখ মোহাম্মদ শোয়েব নাজির, ডাঃ শাহিন সুলতানা জলি, এমবিবিএস, ডিডিভি ও জনাব মোঃ মোশাররফ হোসেন।

ফারইস্ট ইসলামী লাইফ এর নবগঠিত পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান মোঃ ফখরুল ইসলাম আশাবাদ ব্যক্ত করেন, দেশের শীর্ষস্থানীয় বীমা কোম্পানীটি অচিরেই গ্রাহক এবং জনগনের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে তার গৌরব ফিরে পাবে।

মাননীয় ভাইস চেয়ারম্যান ডাঃ মোঃ মোকাদ্দেস হোসেন আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশে ইসলামী অর্থনীতি যে উদ্দেশ্য নিয়ে ফারইস্ট ইসলামী লাইফ এর যাত্রা শুরু হয়েছিল, গ্রাহক এবং আপামর জনসাধারণের সেই স্বপ্ন বাস্তবায়িত হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024