তুহিনুর রহমান, মিরপুর :
ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানীর মিরপুর অফিসে মরনোত্তর বীমা দাবির চেক হস্তন্তর ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় মিরপুর উপজেলার আমলার সম্মানিত বীমা গ্রাহক মরহুম আশরাফুল ইসলামের নোমিনী তদ্বীয় স্ত্রী সাবিনা ইয়াসমিন’র হাতে ১ লক্ষ ৮ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির কুষ্টিয়া ডিভিশনের ইনচার্জ শাহ্ আব্দুর রব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কোম্পানীর কুষ্টিয়া ডিভিশনের ডেপুটি ডিভিশনাল ইনচার্জ শাহ্ জামাল। মিরপুর ইনচার্জ সিরাজুল ইসলাম’র সভাপতিত্বে মরনোত্তর বীমা দাবীর চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সার্বজনীন বীমার মিরপুর ইনচার্জ নায়েব আলী শেখ, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম, আল মামুন, বিশিষ্ট চিকিৎসক জসীম উদ্দীন, ঔষুধ ব্যবসায়ী নিলুফা, ক্যাশ ইনচার্জ রুহুল আমীন প্রমুখ।