১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | রাত ৮:৫৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
প্রাথমিক বিদ্যালয় খোলার প্রস্তুতি শুরু

প্রাথমিক বিদ্যালয় খোলার প্রস্তুতি শুরু

শাহ্ জামাল : ২৯ মে ২০২১:
সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খোলার প্রস্তুতি শুরু হয়েছে। এ বিষয়ে নতুন করে নির্দেশনা জারি করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম।

শনিবার (২৯ মে) মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আগামী ১৩ জুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান শুরু করতে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সব বিদ্যালয়ে ক্লাস শুরু করতে দেশের জেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হবে। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের তত্ত্বাবধানে পরিচ্ছন্নতার কাজ শেষ করা হবে।’

তিনি আরও বলেন, ‘সরকারি নির্দেশনা মোতাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে স্বাস্থ্যবিধি সংক্রান্ত জারি করা নির্দেশনা অনুসরণ করে পাঠদান করতে হবে। কোথাও এর ব্যত্যয় হলে সেই বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সংস্কার করা হচ্ছে।’

এদিকে, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকা সাপেক্ষে আগামী ১৩ জুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা এবং শিক্ষা কার্যক্রম পরিচালনার জন‌্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত ২৭ মে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ নির্দেশনা জারি করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024