| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
প্রভাব খাটিয়ে আওয়ামীলীগের ২ নেতা দখলে নিল ৮ কোটি টাকার ২টি প্রতিষ্ঠান ॥ বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছে এমডি

প্রভাব খাটিয়ে আওয়ামীলীগের ২ নেতা দখলে নিল ৮ কোটি টাকার ২টি প্রতিষ্ঠান ॥ বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছে এমডি

শাহ্ জামাল :
প্রভাব খাটিয়ে আওয়ামীলীগের ২ নেতা দখল করে নিল প্রায় ৮কোটি টাকার জেনারেল এগ্রোভিট ও অগ্রগামী এগ্রো ইন্ডাস্ট্রিজ নামের ২টি প্রতিষ্ঠান। মারপিট করে বের করে দেওয়া হয়েছে প্রতিষ্টানের ব্যবস্থাপনা পরিচালক নাজমুস সাকিব কে। তিনি গতকাল বুধবার দুপুর ১টার দিকে ভেড়ামারায় সাংবাদিক সম্মেলনে এ দাবী করেছেন তিনি।
সাংবাদিক সম্মেলনে লিখিত অভিযোগে জেনারেল এগ্রোভিট প্রতিষ্টানের ব্যবস্থাপনা পরিচালক নাজমুস সাকিব বলেন, ২০১৭ সালে ভেড়ামারার মোকারিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সামাদ’র জামাতা রফিকুল ইসলাম বাবুকে সাথে নিয়ে জেনারেল এগ্রোভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান গড়ে তুলি। প্রায় ২বছর ব্যবসা পরিচালনার পর ২০১৯ সালে আরো একটি প্রতিষ্টান গড়ে তোলা হয়। নাম দেন অগ্রগামী এগ্রো ইন্ডাষ্টিজ। সে সময় আরেক আওয়ামীলীগের প্রভাবশালী নেতা মোহাম্মদ মেহের আলী কে ব্যবসার পার্টনার নেন। ৩ জনের মধ্যে চুক্তি হয় সমান অংশীদারের। তিনি ছিলেন, জেনারেল এগ্রোভেট লিমিটেড এর এমডি এবং অগ্রগামী এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান। ফিশারিজ এবং ফিসারিস ম্যানেজমেন্ট এ মাস্টার্স বিএসসি (অনার্স) করা সাকিব আরো জানান, মেধা আর পরিশ্রম দিয়ে দ্রুত প্রতিষ্ঠান দুটোকে সাফল্যের দিকে নিয়ে যায়। প্রতিষ্ঠানের সম্পদের পরিমান হয়ে ওঠে প্রায় ৮ কোটি টাকা। এমন অবস্থায় ওই দুই পার্টনার ষড়যন্ত্র করে তার শ^শুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান আব্দুস সামাদের সরাসরি হস্তক্ষেপে ২০২৩ সালের মে মাসে প্রতিষ্টানের ভিতরেই আমাকে হত্যার উদ্দ্যেশে মারপিট করে। জোরপূর্বক প্রতিষ্ঠান থেকে বের করে দেয়। ওই সময় ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দাখিল করলেও আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে তাও বানচাল করে দেওয়া হয়। আমাকে শূন্য হাতে বের করে দেয়। ভেড়ামারা থানায় এক সালিসে আমাকে নগদ ৭০ লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব করা হলে আমি সেই প্রস্তাবে রাজী হয়নি। তিনি বলেন, ব্যবসা ছেড়ে আসতে হলেও চুক্তি অনুযায়ী আমি ২ কোটি ৫০ লক্ষ টাকা পাওনাদার হই। এসময় আওয়ামীলীগের ওই গ্যাং প্রভাব খাটিয়ে আমার কাছ থেকে জোরপূর্বক স্ট্যাম্প ও বিভিন্ন কাগজপত্র স্বাক্ষর করিয়ে নেয়। এ বিষয়ে কুষ্টিয়ার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলী আদালতে ২ পার্টনার, তার সহযোগী আব্দুস সামাদ চেয়ারম্যান ও মোকাদ্দেস হোসেন ঝন্টুকে আসামি করে একটি সিআর মামলা দায়ের করেছি।
তিনি সাংবাদিক সম্মেলনে দাবী করে বলেন, সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে ন্যায় বিচার চেয়েছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024