ডাঃ আব্দুল হান্নান :
আত্ম মানবতার সেবায় কাজ করার আত্মপ্রত্যয় নিয়ে নব-গঠিত ভেড়ামারা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অনার্স এসোসিয়েশন কাজ শুরু করেছে। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার বিকালে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রধান উপদেষ্টার ত্রান তহবিলে নগদ অর্থ সহায়তা প্রদান করলো স্বাস্থ্যখাতে সবচেয়ে বেশি অবদান রাখা বেসরকারী ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারগুলো। ব্যাক্তিগত এবং প্রতিষ্ঠানিক ভাবে নানা সংস্থা কে অর্থ সহায়তা দেওয়ার পাশাপাশি সংগঠনটি ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডুর হাতে নগদ ৪৩ হাজার ৫০০ টাকা তুলে দেন। এসময় ভেড়ামারা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম, প্রধান উপদেষ্টা সাদিয়া ক্লিনিক’র স্বত্বাধিকারী ডাঃ আব্দুল হান্নান, সংগঠনের সাবেক সভাপতি পপুলার ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী ডাঃ আমিরুল ইসলাম মান্নান, সংগঠনের সাধারণ সম্পাদক দরদ ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মাজেদুল হাসান মাসুম, সহ-সভাপতি ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস পয়েন্টে’র ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক শাহ্ জামাল, সহ-সাধারণ সম্পাদক শিল্পী ক্লিনিকের স্বত্বাধিকারী আশরাফুল ইসলাম, প্রচার সম্পাদক দি স্কয়ার ডায়গনষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হক, ইবনে সিনা ডায়গনষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আজমাইন মোহন, হাসিয়ারা ক্লিনিকের স্বত্বাধিকারী ওহিদুল ইসলাম বাবু প্রমুখ। প্রধান উপদেষ্টার আহবানে সাড়া দিয়ে ত্রান তহবিলে অর্থ সহায়তা প্রদান করায় ভেড়ামারা ক্লিনিক এন্ড ডায়গনষ্টিক অনার্স এ্যাসোসিয়েশনের ভূয়সী প্রশংসা করে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ড বলেন, ভেড়ামারার মানুষ সত্যিই মানবিক। আপনাদের এ উদ্দ্যোগ অনেক মহৎ। আপনাদের ক্ষুদ্্র ক্ষুদ্র সহায়তায় প্রান ফিরে পাবে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষ গুলো।