১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | সন্ধ্যা ৬:৫৬
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
প্রথম অালোর সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তির দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ

প্রথম অালোর সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তির দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ

শাহ্ জামাল :
প্রথম আলার জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্থাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিকরা। একই সাথে তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারসহ দ্রুত নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।
মঙ্গলবার( ১৮ মে ) কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধু চত্বরে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশে এ দাবি জানানো হয়। কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিকদের ব্যানারে বিকেল ৪টায় বিক্ষোভ ও মানববন্ধন শুরু হয়ে ঘন্টাব্যাপী চলে বিকেল সাড়ে পাঁচটায় শেষ হয়।
সাংবাদিকের এই কর্মসূচীতে একাত্নতা ঘোষণা দিয়ে সেখানে যোগ দেন স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মিরা। প্রথম আলো কুষ্টিয়া বন্ধুসভার সদস্যরাও মানববন্ধনে অংশ নেন।
কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলুর সঞ্চালনায় সেখানে বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক হাসান আলী, চ্যানেল ২৪ এর ষ্টাফ রিপোর্টার শরীফ বিশ্বাস, রবিউল ইসলাম দোলন, শেখ হাসান বেলাল, দৈনিক অাজকের অালো’র ভারপ্রাপ্ত সম্পাদক দেবাশীষ দত্ত, নাহিদ হাসান তিতাস, শামীমুল হাসান অপু, হাসিবুর রহমান রিজু, সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সদস্য কারশেদ আলম, বাংলাদেশ মুক্তিযোদ্ধঅ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আমিনুল ইসলাম বুলবুল, পরিবেশ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব খলিলুর রহমান মজু, কাঙাল হরিনাথ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সভাপতি কে এম আর শাহীন প্রমুখ।
বক্তারা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দুর্নীতিবাজ কর্মকর্তারা সাংবাদিক রোজিনা ইসলামকে প্রায় ৬ ঘন্টা ধরে আটকে রেখে হেনন্তা করেছে। এসব দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেপ্তার ও সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দিতে হবে। ঘটনার মূলহোতা অতিরিক্ত সচিবের কিভাবে বিপুল সম্পদের মালিক হয়েছেন তা খতিয়ে দেখারও দাবি জানান বক্তারা। তারা বলেন, আজ দেশ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে তখন এক শ্রেণীর সরকারী কর্মকর্তা সাংবাদিক নির্যাতনের মত গর্হিত কাজে জড়িয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে চাইছেন। এদের চিহ্নিত করার দাবি জানান বক্তারা। আরোও বক্তারা দাবি তোলেন, পেশাদার জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে যারা কক্ষে দীর্ঘক্ষণ আটকে নির্যাতন করেছে তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। এবং একই সাথে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। রোজিনাকে মুক্তি না দেওয়া পর্যন্ত কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিকেরা রাজপথ ছাড়বে না।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024