১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | দুপুর ১২:০১
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
প্রতিবন্ধী স্ত্রী‘র জন্য পাগল ট্রাক চালক স্বামী..! স্ত্রীকে খুঁজে পেতে করছেন লিফটে বিতরণ ।

প্রতিবন্ধী স্ত্রী‘র জন্য পাগল ট্রাক চালক স্বামী..! স্ত্রীকে খুঁজে পেতে করছেন লিফটে বিতরণ ।

এম এ মাজিদ তাড়াশ :
মঞ্জুর আলম বাবু (৫২)। তাঁর প্রিয়তমা মানুষিক প্রতিবন্ধী স্ত্রী হলেন, জয়া আলম (৩৮)। স্বামী- স্ত্রী‘তে গত শনিবার মঞ্জুর আলম বাবু সিরাজগঞ্জের তাড়াশে দেশিগ্রাম ইউনিয়নের কাটাগাড়ী গ্রামে বোনের বাড়িতে মটর বাইকে চেপে বেড়াতে আসেন। এরপর দুপুরে স্ত্রী‘কে নিয়ে দুপুরের খাবার খেতে বসেন। এক ফাঁকে স্ত্রী জয়া আলম বাহিরে উঠানে কাজ আছে বলে ঘরের বাহিরে যান। তারপর খাওয়া শেষে বাহিরে এসে মঞ্জুর আলম বাবু দেখেন স্ত্রী নেই। তখন থেকেই শুরু হয় খোঁজাখুঁজি। কিন্তু গত ছয় দিনেও বাবু তাঁর স্ত্রীকে খুঁজে পাননি। সেই সঙ্গে প্রিয়তমা স্ত্রী‘কে খুঁজে না পেয়ে বাবুরও এখন পাগল প্রায় অবস্থা।
মঞ্জুর আলম বাবুর বাড়ি পাবনা জেলার বেড়া উপজেলার কাশিনাথপুর এলাকায়। তিনি পেশায় একজন ট্রাক চালক।
বাবু জানান, তিনি মানুষিক প্রতিবন্ধী জয়াকে ভালবেসে বিয়ে করেন। জয়ার প্রতি তাঁর এতই ভালবাসা যে, ট্রাক চালিয়ে গভীর রাতে বাড়ি ফিরে স্ত্রীকে ছাড়া খাবার মুখে তোলেন না। আবার স্ত্রী‘র মাথায় তেল দেওয়া, তাঁর পরিধেয় পোশাক পরিস্কার করা, নখ কাটা এমনকি যে কোন আতœীয়- স্বজনের বাড়িতে বেড়াতে গেলে মানুষিক প্রতিবন্ধী হলেও স্ত্রী জয়াকে নিয়েই যান। এমন ভালবাসার মানুষটিকে হারিয়ে তিনি এখন পাগলের মত তাড়াশ এলাকার আনাচে- কানাচে খুঁজে ফিরছেন জয়াকে। কিন্তু ছয়দিনেও তাঁর সন্ধান করতে পারেনি বাবু।
এ দিকে বৃহস্পতিবার সকালে তাড়াশ পৌর সদরের বারোয়ারী বটতলা এলাকায় স্ত্রী‘র সন্ধানে ছবি ও মোবাইল নাম্বার সম্বলীত লিফলেট বিতরণকালে দেখা মেলে বাবুর। তিনি দোকানে দোকানে, পথচারী, ভ্যানচালকসহ অনেকের মাঝে স্ত্রী‘র সন্ধানে লিফলেট বিতরণ করছেন।
এ সময় মঞ্জুর আলম বাবু দৈনিক মানবজমিনকে জানান, এরই মাঝে গত ছয়দিনে স্ত্রী জয়া আলমকে খঁজতে তিনি নিঃঘুম কাটিয়েছেন। এলাকার বিভিন্ন স্থানে যেতে প্রায় দুই হাজার কিলোমিটার মটর বাইক চালিয়েছেন। লিফলেট বিতরণ করেছেন প্রায় দশ হাজারের মতো। মুখে মুখে অবহিত করেছেন এলাকার শত শত মানুষকে। এ সময় তিনি কান্নাজড়িত কন্ঠে প্রতিবন্ধী স্ত্রী‘র খোঁজ পেতে সকলের সহযোগিতা কামনা করেন।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। আর ভুক্তভোগি থানাকে অবহিত বা সাধারণ ডায়েরিও করেনি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024