১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | দুপুর ১:১৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
প্রতারক আসাদের কান্ড / কুষ্টিয়ার সহজ সরল মানুষ কে বোকা বানিয়ে চেক হাতিয়ে নিয়ে এখন মামলা করে টাকা আদায়ের অভিযোগ

প্রতারক আসাদের কান্ড / কুষ্টিয়ার সহজ সরল মানুষ কে বোকা বানিয়ে চেক হাতিয়ে নিয়ে এখন মামলা করে টাকা আদায়ের অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার জুগিয়া পালপাড়ার চিহ্নিত প্রতারক আসাদুল ইসলাম আসাদের পাতানো ফাঁদে পড়ে এখন চরম আতঙ্কিত ওই এলাকার সাধারন মানুষ। সে পোল্টি ফিডের ব্যবসায় বাকি মালামাল দেওয়ার নাম করে প্রায় ১৮০ জনের কাছ থেকে ব্ল্যাংক চেক হাতিয়ে নিয়ে প্রতারনার ফাঁদ পাতে। সে ওই এলাকার মৃত খবির উদ্দিন’র পুত্র।
সূত্র জানায়, আসাদুল ইসলাম (আসাদ) পুষ্পো পোল্ট্রি ফিড নামের একটি কোম্পানীর ডিলার নিয়ে ব্যবসা শুরু করেন। সে সর্বসাধারন কে বিভিন্ন প্রকার মালামালের ব্যবসার কথা বলে এবং বাঁকিতে ব্যবসা করবে বলে ওই এলাকার প্রায় ১৮০ জনের কাছ থেকে ব্যাংকের চেক নিয়ে নেন। এরপরই ওই প্রতারন জনগনের কাছ থেকে নেওয়া ব্যাংক চেক নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা অভিযোগ করে বলেছেন, ওই প্রতারক এখন পালাতক থেকেই সাধারন মানুষের কাছ থেকে নেওয়া ব্যাংকের চেকে এখন ইচ্ছে মত টাকার পরিমান বসিয়ে টাকা আদায়ের চেষ্টা করছে। প্রথমে হুমকি দিয়েছে টাকা পরিশোধ করার জন্য। টাকা না পেয়ে এখন আদালতে মামলা দিয়ে হয়রানী শুরু করেছে।
ভুক্তভোগী হাসিবুল ইসলাম জানিয়েছেন, আসাদুল ইসলাম আসাদ একজন দূর্ধষ প্রতারক। তার অফিসে সব সময় ২ রাজিব ওরফে জিম এবং আরিফুল ইসলাম নামে দুজন বডি গার্ড রয়েছে। সার্বক্ষনিক তারা ওই এলাকা নিয়ন্ত্রন করছে। এবং মামলা পরিচালনা করছে। এতে করে বিভিন্ন পরিবার এখন প্রায় মৃত্যুর সাথে লড়াই করার মত বেঁচে আছেন। অনেকেই প্রতারণার মামলায় পালিয়ে বেড়াছেন।
স্থানীয়দের দাবী, সাধারন মানুষকে মিথ্যা প্রলোভন আর ধোঁকায় ফেলে অসহায় মানুষের কাছ থেকে ব্যাংকের চেক নিয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে এই মামলাগুলো বাতিল করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন সাধারণ খেটে খাওয়া সাধারন মানুষগুলো।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024