রাসেল আহমেদ :
ভেড়ামারা উপজেলার সবচেয়ে পুরানো ঐতিহ্যবাহী বিদ্যাপীট জুনিয়াদহ মাধ্যমিক বিদ্যালয় এবারের এসএসসি পরীক্ষায় সেরা সাফল্য অর্জন করেছে। এ বিদ্যালয় থেকে ১০৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে ১’শ জন শিক্ষার্থীই কৃতকার্য হয়। এর মধ্যে মেধার স্বাক্ষর রেখে জিপিএ-৫ অর্জন করেছে ১৮ জন মেধাবী শিক্ষার্থী। বিদ্যালয়ের ইতিহাসে পাসের হার ছিল সর্বোচ্চ ৯১.৭৪ ভাগ। অন্য দিকে ভোকেশনাল শাখা থেকে ৫১ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে ৩৪ জন শিক্ষার্থী পাস করে। যার পাসের হার ছিল ৬৬.৬৭। জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করে ১ জন মেধাবী শিক্ষার্থী। এ বিদ্যালয়ের শিক্ষক এবং অভিভাবকরা জানিয়েছেন, দীর্ঘদিন পর জুনিয়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের এটাই সেরা অর্জন। এমন ফলাফল বহুদিন দেখেনি এ প্রতিষ্টান।
জুনিয়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে রাজু আহমেদ জানিয়েছেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি প্রকৌশলী জাকির হোসেন বুলবুল বিদ্যালয় পরিচালনার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে কঠোর ভূমিকা নেন। শিক্ষকদেরকেও কড়া নির্দেশনা দেন। যার কারনে শিক্ষক এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম আর সভাপতির নিয়মিত তদারকির কারনেই এই সেরা ফলাফল অর্জন সম্ভব হয়েছে। প্রধান শিক্ষক আরো জানান, জাকির হোসেন বুলবুলের সুষ্টু পরিচালনা, তড়িৎ গতিতে সিদ্ধান্ত নেওয়ার কারনে ক্রমশই এগিয়ে যাচ্ছে প্রচীন এই বিদ্যাপীট।