| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
পৌরসভায় টেন্ডার ছিনতাইয়ের ঘটনায় একপা‌ক্ষিক সংবা‌দের প্রতিবাদ

পৌরসভায় টেন্ডার ছিনতাইয়ের ঘটনায় একপা‌ক্ষিক সংবা‌দের প্রতিবাদ

সংবাদ বিজ্ঞপ্তিঃ
বৃহস্পতিবার(২৩ ফেব্রুয়ারি) কয়েকটি জাতীয় ও স্থানীয় পত্রিকার অনলাইন ও প্রিন্ট সংস্করণে “কুষ্টিয়া পৌরসভায় পুলিশের সামনেই দরপত্র ছিনিয়ে নিল ক্ষমতাসীনরা” শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদের বিবৃতি ও প্রতিবাদ জানিয়েছেন কুষ্টিয়া শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মানব চাকী, শহর ছাত্রলীগের সাবেক আহবায়ক হাসিব কোরাইশী ও কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ফেরদৌস খন্দকার। এক যৌথ বিবৃতিতে তারা জানায় প্রকাশিত সংবাদের শিরোনাম আমাদের দৃষ্টি গোচর হয়েছে। এ ঘটনায় তারা দাবি করেন এই ঘটনার সাথে তারা কোন ভাবেই জড়িত নয়। একটি পক্ষ তাদের নিজ স্বার্থ চরিতার্থ করার জন্য এহেন কর্মকান্ড ঘটিয়ে আমাদেরকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। এরই অংশ হিসেবে সাংবাদিকদের কাছে মনগড়া তথ্য পরিবেশন করে মিথ্যা সংবাদ পরিবশেন করছে।
কুষ্টিয়া শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মানব চাকী বিবৃতিতে বলেন, ২৫ জানুয়ারী ২০২৩ ইং তারিখে কুষ্টিয়া শহর এবং শহরতলীর ১০ টি হাট-বাজার পহেলা বৈশাখ হতে ৩০ চৈত্র পর্যন্ত এক বছর মেয়াদী টোল আদায়ের লক্ষ্যে ইজারার দরপত্র আহবান করে কুষ্টিয়া পৌর কর্তৃপক্ষ। উক্ত তারিখ হতে ২২ ফেব্রুয়ারী পর্যন্ত দরপত্র বিক্রি করা হয় এবং বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) দুপুর একটা পর্যন্ত সিডিউল জমা প্রদানের সময় নির্ধারণ করা হয়। আমি একজন প্রথম শ্রেণীর ঠিকাদার হিসেবে পৌরসভার হাট-বাজার সংক্রান্ত ইজারা দরপত্রে অংশ গ্রহণ করি। বিগত বছর আমি পৌর এলাকায় বিভিন্ন বাজার ও জায়গায় পশু জবাহর ইজারা লাভ করেছিলাম। তারই ধারাবাহিকতায় এ বছরও দরপত্র জমা দেয়ার উদ্দ্যেশে বৃহস্পতিবার আমি পৌরসভা প্রাঙ্গণে উপস্থিত হয়। এবার পশু জবাহর ইজারার দরপত্র আমিসহ ৮ জন দাখিল করেন। সবার উপস্থিতিতে উন্মুক্ত টেন্ডার বক্সে খোলা হলে সকল নিয়ম মেনে এবার অন্য ঠিকাদার পশু জবাহর ইজারা লাভ করেন। আমি এ বছর টেন্ডারে অংশ গ্রহণ করে পশু জবাহর ইজারা লাভ করি নাই। অথচ সংবাদে কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক জনমতামত পত্রিকার সম্পাদক ও ঠিকাদার ইব্রাহিম হোসেন সংবাদের বক্তব্যে বলেছেন টেন্ডার বক্সে সিডিউল ফেলতে গেলে শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মানব চাকীর নেতৃত্বে ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আফিল উদ্দিন, শহর ছাত্রলীগের সাবেক আহবায়ক হাসিব কোরাইশী,কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ফেরদৌস খন্দকারসহ ২০-২৫ জন ক্যাডার পুলিশের সামনেই তাঁর হাত থেকে জোর পূর্বক সব কয়টি সিডিউল ছিনিয়ে নেয় এবং পে অর্ডারসহ সমস্ত সিডিউল ছিঁড়ে ফেলে। এখানে আমার বক্তব্যে হলো পশু জবাহর ইজারা দরপত্র জমা দেয়া ব্যাতীত আর অন্য কোন কর্মকান্ডে আমি বা আমার সংগঠন শহর স্বেচ্ছাসেবক লীগের কোন নেতা-কর্মী ঘটনাস্থলে উপস্থিত ছিল না। তাই আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা ও মনগড়া। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
শহর ছাত্রলীগের সাবেক আহবায়ক হাসিব কোরাইশী দাবি করেন, তিনি দরপত্র জমা প্রদানের সময় কাউকে বাধা প্রদান করেননি। আমি আমার একটি দরপত্র জমা প্রদানের জন্য সেখানে গিয়েছিলাম। এ ছাড়া উক্ত ঘটনার সাথে আমার কোন সম্পর্ক নেই। তাই আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে আশা রাখছি সাংবাদিক ভাইরা ভবিষ্যতে এ ধরনের মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকবেন।
কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ফেরদৌস খন্দকার তার বিবৃতিতে জানান, কুষ্টিয়া পৌরসভার ইতিহাসে প্রকাশ্যে দরপত্র জমা প্রদানে বাধা প্রদান এবং ছিনিয়ে নেয়ার ঘটনার অভিযোগ ভিত্তিহীন। সংবাদে আমার নাম জড়িয়ে মনগড়া তথ্য উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, পৌর ভবনস্থ মেয়রের কার্যালয়ের যেখানে টেন্ডার বক্স রাখা হয়েছে এবং ঘটনার মুহুর্তে আমি তার আশে পাশেও ছিলাম না। অথচ আমার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করার জন্য একটি পক্ষ আমাকেও ফাঁসানোর চেষ্টা করছে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024