রেজাউল করিম :
ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ, বিশিষ্ট রাজনৈতিক ও সমাজসেবক হাজী জাকির হোসেন বুলবুল বলেছেন, ১৯৮৩ সালে ভেড়ামারা পৌরসভা প্রতিষ্ঠিত হলেও আজো পৌরসভার মানুষ নানা রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। ২০০৬ সালে দ্বিতীয় শ্রেনীর পৌরসভার উন্নীত করা হয়। কিন্তু কোন লাভ হয় নি মানুষের। শুধু কাগজে কলমেই রয়ে গেছে পৌরসভার উন্নয়ন। শুধুমাত্র ট্রাক্স’র হার দ্বিগুন, তিনগুন, ১০ গুন করে, জনগনের মাথায় বোঝা চাপানো হয়েছে। মানুষের ভাগ্যের পরিবর্তনে কিছুই করা হয় নি। হাজী জাকির হোসেন বুলবুল বলেন, আমি ভেড়ামারা পৌরবাসীর কল্যানে আমার জীবন উৎসর্গ করতে চাই। আমি কাজ করতে চাই মানুষের জন্য। অবহেলিত মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চায়। তিনি ঈদের আগে এবং পরে পৌরসভার ১, ২,৩, ৪ ও ৯ নং ওয়ার্ডের পিছিয়ে পড়া অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরন কর্মসূচীতে অংশ নিয়ে উপরোক্ত কথা গুলো বলেন।
ঈদের আগের দিন সন্ধ্যায় ভেড়ামারা পৌরসভার চার নম্বর ওয়াডের্র ২০০ পরিবারের মাঝে ঈদুল আযহার সেমাই, চিনি, ডাল ও মিল্ক পাউডারের প্যাকেট উপহার সামগ্রী হিসেবে বিতরণ করেন। এসময় ভেড়ামারা পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর ফিরোজ আলী মৃধা, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম নজু, ৩ নং ওয়ার্ডের মিজানুর রহমান ডাবলু, ৪ নং ওয়ার্ড’র কাউন্সিলর সোলাইমান মাষ্টার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
হাজী জাকির হোসেন বুলবুল দীর্ঘদিন ধরেই পিছিয়ে পড়া জনগোষ্টির কল্যানে কাজ করছেন। অসহায়, এতিম, দুস্থ মানুষের মাঝে তিনি নিয়মিত ভাবেই খাদ্য বিতরন অব্যহত রেখেছেন।