১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | বিকাল ৪:২৭
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
পুলিশ প্রোটেকশনে প্রচারণা/ জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে কারণ দর্শাতে নোটিশ

পুলিশ প্রোটেকশনে প্রচারণা/ জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে কারণ দর্শাতে নোটিশ

মনিরুল ইসলাম মনি, মেহেরপুর
আচরণবিধি ভঙ্গ করে নির্বাচনি গণসংযোগে সরকারি গাড়ি ও পুলিশ প্রটোকল ব্যবহারের অভিযোগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। রোববার সংশ্লিষ্ট আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ এইচ এম কবীর হোসেন এই নোটিশ দেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনের বর্তমান সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী।
শোকজের চিঠিতে বলা হয়েছে, আপনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী হয়েও সরকারি গাড়িযোগে (গাড়ি নং-ঢাকা মেট্রো-ঘ-১৮৫৩৩৩) পুলিশ প্রটেকশনে (পুলিশ প্রটেকশনের গাড়ি নং ঢাকা মেট্রো ঠ-১৪৩৩১২) শোলমারী বাজারে অবস্থিত কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজার বসতবাড়ির সামনে নির্বাচনি জনসভায় অংশগ্রহণ করে বক্তব্য প্রদান করেছেন। উক্ত জনসভায় অনুমান পাঁচ শতাধিক লোকের জনসমাগম হয়েছে। আপনি আসন্ন দ্বাদশ নির্বাচনি সংসদ সদস্য পদপ্রার্থী হয়েও সরকারি গাড়িযোগে পুলিশ প্রটেকশনে নির্বাচনি জনসভায় অংশগ্রহণ করে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ১২ ও ১৪ (২) লঙ্ঘন করেছেন মর্মে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়।
এমতাবস্থায়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ভঙ্গের কারণে কেনো আপনার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন বরাবর অনুসন্ধান প্রতিবেদন প্রেরণ করা হবে না, তা কমিটির অস্থায়ী কার্যালয় যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালত, কক্ষ নং-২০৬, জেলা ও দায়রা জজ আদালত, মেহেরপুর-এ আগামী মঙ্গলবার বেলা ১২ ঘটিকার সময় সশরীরে উপস্থিত হয়ে অথবা ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024