এস এম রওনক :
ঢাকায় বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের পূর্ব ঘোষিত কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপে পণ্ড হয়ে গেছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবরোধ কর্মসূচি, প্রতিবাদে সোমবার থেকে সারা দেশে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছিল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
তারই অংশ হিসেবে আজ কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার ঐতিহ্যবাহী বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে কেন্দ্র ঘোষিত কর্মবিরতি পালন করছেন এবং এর সুষ্ঠু সমাধানের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন,
বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা যারা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে জড়িত তারা দিন দিন নানা ভাবে বঞ্চিত হচ্ছি, অনেক শিক্ষকদের বেতন আছে ৮ থেকে ১০ হাজার টাকা এই সামান্য অর্থ দিয়ে একটা পরিবার কিভাবে চলতে পারে সেটা সরকার ভেবে দেখে না, এই ন্যায্য অধিকার আদায়ে আমাদের শিক্ষক কর্মচারীরা শান্তিপূর্ণ আন্দোলনের অংশগ্রহণ করেছিলেন কিন্তু সরকারি মদদ পুষ্ট পুলিশ বাহিনী নির্মমভাবে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেছে যা মানুষ গড়ার কারিগর হিসেবে শিক্ষক সমাজ মানতে পারিনা তাই কর্ম বিরতি ঘোষণা করেছি,
শিক্ষক প্রতিনিধি মোঃ মাহফুজুর রহমান ও অভিভাবক সদস্য, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ রোকনুজ্জামান বলেন, শিক্ষক সমাজ জাতি ও মানুষ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বর্তমান যুগ অনুযায়ী তাদের যে সুযোগ-সুবিধা এটা অত্যন্ত নগণ্য, তাদের উপর যে অনাকাঙ্খিত নির্যাতন হয়েছে এর তীব্র নিন্দা জানাই এবং এর সুষ্ঠু সমাধানের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি।