১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | দুপুর ২:১৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
পানি নিষ্কাশন ব্যবস্থা অচল থাকায় লোকসানে কৃষক/ দৌলতপুরে এক ইউনিয়নে কয়েক হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি

পানি নিষ্কাশন ব্যবস্থা অচল থাকায় লোকসানে কৃষক/ দৌলতপুরে এক ইউনিয়নে কয়েক হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি

নাজমুল ইসলাম দৌলতপুর:

কুষ্টিয়ার দৌলতপুরে অতিবৃষ্টির কারনে পানি নিস্কাশন ব্যাবস্থা না থাকায় কয়েক হাজার হেক্টর জমির ফসল পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে।

উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ব্যাংগাড়ী মাঠে মরিচ, মাসকলাই, টমেটো সহ বিভিন্ন ধরনের ফসল নষ্ট হয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির সম্মুখীন ওই অঞ্চলের কৃষকগণ।

জানা গেছে কয়েক বছর আগে পানি নিষ্কাশনের জন্য ক্যানেল তৈরি করা হলেও সেটি এখন ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ওই মাঠের সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে।

ওই অঞ্চলের কয়েকজন কৃষকের সাথে কথা হলে তারা বলেন, পানি নিস্কাশন ব্যাবস্থা থাকলে ফসলের তেমন ক্ষতি হতোনা। তবে কর্তৃপক্ষ বলছে বরাদ্দ পেলে পুনরায় ক‍্যানেল খনন করে দেয়া হবে।

তথ‍্য মতে আদাবাড়িয়া ইউনিয়নের আওতাধীন ২০২০-২১ অর্থ বছরে দুই ধাপে ৪০ দিনের প্রকল্পে পানি নিস্কাশনের জন্য ক্যানেল তৈরি করা হয়। পরবর্তীতে ধীরে ধীরে সেটি ভরাট হয়ে যায়। তবে নতুন করে বরাদ্দ পেলে ক‍্যানেলটি পুনঃখনন করে দেয়ার আশ্বাস দেন কর্তৃপক্ষ।

আদাবাড়িয়া ইউনিয়নের ব্যাংগাড়ীর কয়েক হাজার হেক্টর জমিতে সারা বছরই প্রচুর সবজি উৎপাদন হয়, যা ওই অঞ্চলের চাহিদা মিটিয়েও দৌলতপুরের বিভিন্ন পাইকারি কাঁচা আড়তে বিক্রয় করে থাকেন ওই অঞ্চলের কৃষক।

এবছর পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার কারনে মাঠের মরিচ, মাসকলাই, টমেটো তুলা সহ বিভিন্ন ধরনের ফসল পানিতে তলিয়ে আছে। যার ফলে এ বছর ব্যাপক লোকসান গুনতে হবে ওই অঞ্চলের কৃষকদের।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মো: নূরুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, পানি বন্দি হওয়ার কারনে ব্যাংগাড়ী মাঠে কৃষকের কয়েক হাজার জমির ফসল নষ্ট হয়ে গেছে। পানি নিস্কাশন করার ব্যবস্থা থাকলে কৃষকরা তাদের মুল্যবান ফসল রক্ষা করতে পারতো।

ক‍্যানেলটি পুনঃখনন করার বিষয় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আব্দুল হান্নান বলেন দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রানালয় থেকে সামনে কোন বরাদ্দ আসলে স্থানীয় প্রশাসনের সাথে সমন্নয় করে ক্যানেলটি সংস্কার করে দেয়ার আশ্বাস দেন তিনি।

এ বছরের মত আগামীতেও যেন এমন ভাবে লোকসান না গুনতে হয় সে জন্য ক‍্যানেলটি পুনরায় খনন করার জোর দাবি জানান ভুক্তভোগি কৃষকরা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024