| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
পানিতে ডুবে ইন্জিনিয়ার হওয়ার স্বপ্ন মুছে গেল আসিফের

পানিতে ডুবে ইন্জিনিয়ার হওয়ার স্বপ্ন মুছে গেল আসিফের

এস এম র‌ওনক :
কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের বাগগাড়িপাড়া গ্রামের মোঃ আব্দুল মান্নানের একমাত্র পুত্র আসিফ গতকাল বুধবার দুপুরে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট এর পুকুরে ডুবে মারা গেছে।তার ডুবে যাওয়ার পুরো ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়।

নিহত আসিফুর রহমান আসিফ কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট,ইলেকক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট, ২য় পর্বের শিক্ষার্থী। দুপুর বেলা কয়েক জন বন্ধু মিলে পলিটেকনিক ইনস্টিটিউট পুকুরে গোসল করতে গিয়ে সাঁতার না জানার কারণে পুকুরে ডুবে যায়। অন্য বন্ধুরা কিছু বুঝে ওঠার আগেই সে নিখোঁজ হয় এবং পরে যখন বন্ধুরা বুঝতে পারে ততক্ষণে আসিফ মারা যায়। আসিফের মরদেহ বন্ধুরা উদ্ধার করে প্রশাসন কে খবর দেয়। পরে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসিফকে মৃত্ ঘোষণা করেন এবং পরিবারের কাছে হস্তান্তর করেন।

নিহত আসিফের বাবা বাহাদুরপুর বাজারের একজন চা বিক্রেতা। লেখাপড়ার পাশাপাশি আসিফ নিজেও দারিদ্র বিমোচনে চা বিক্রেতা বাবাকে সহযোগিতা করতে বাড়ি আসলেই সেও বাবাকে তার কাজে সহযোগিতা করতো। আসিফের স্বপ্ন ছিলো লেখাপড়া শেষ করে বড় ইন্জিনিয়ার হওয়ার কিন্তু তার সহ তার পরিবারের স্বপ্ন নিমিষেই দুঃস্বপ্ন হয়ে গেল।

ছোট বেলা থেকেই নম্র ভদ্র ও মেধাবী আসিফের এই করুন মৃত্যু বাহাদুরপুর বাজারের সাধারণ ব্যবসায়ী সহ এলাকাবাসী কোন ভাবেই মেনে নিতে পারছেন না। অকালে ঝরে যাওয়া আসিফের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024