১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | রাত ১১:৩২
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
পরিবারের দাবি পরিকল্পিত হত্যাকান্ড: সঠিক তদন্তের দাবীতে মানববন্ধন

পরিবারের দাবি পরিকল্পিত হত্যাকান্ড: সঠিক তদন্তের দাবীতে মানববন্ধন

সড়ক দুর্ঘটনায় চাচা ভাতিজার মৃত্যু
এম এ মাজিদ,তাড়াশ :
সিরাজগঞ্জের তাড়াশে চাচা ভাতিজার হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার। এ মানববন্ধনে স্থানীয়রা অংশ নেন। (২৭ মার্চ) বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে হাটিকুমরুল বনপাড়া মহা সড়কের পাশর্^ রাস্তার নয় নাম্বার ও দশ নাম্বার সেতু এলাকায় তারা মানববন্ধন করেন।
জানা গেছে, গত সোমবার হাটিকুমরুল বনপাড়া মহা সড়কের সলঙ্গা থানার হরিনচড়া বাজার এলাকায় সকড় দুর্ঘটনায় রোকনুজ্জামান (৩১) ও আব্দুল আজিজ ফারুকীর (৪০)এর মৃত্য ঘটে। নিহতের বাড়ি তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের হেমনগড় গ্রামে।
মানববন্ধনে ভুক্তভোগী শাওন ফারুকী বলেন, আমার ছোট ভাই রোকনুজ্জামান ও ভাতিজা নাসির উদ্দিন মোটরসাইকেল নিয়ে সিরাজগঞ্জ কোর্টে যাচ্ছিলেন। তারা যখন হরিনচড়া বাজার এলাকায় পৌঁছায়, তখন একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রোকনুজ্জামান মারা যান। পরদিন চিকিৎসাধীন অবস্থায় ভাতিজা নাসির উদ্দিন মারা যান। ঘাতক হাইচ গাড়িটি তাদের মোটরসাইকেল অনুসরণ করছিলো, প্রত্যক্ষদর্শী হরিনচড়া বাজারের একাধিক লোকজন এমনটাই জানিয়েছেন বলে দাবি নিহতের পরিবারের।
রোকনুজ্জামানের মা রোকেয়া বেগম বলেন, আমার ছেলে দুর্ঘটনায় মরেনি। তাকে পরিকল্পিত ভাবে মেরে ফেলা হয়েছে। হত্যাকারীদের বিচার চাই। তিনি কান্নায় ভেঙে পড়েন, বিলাপ করতে থাকেন ছেলের জন্য।
এদিকে নিহত রোকনুজ্জামানের স্ত্রী হিরা খাতুন মুঠোফোনে বলেন, বুধবার আমার কন্যা সন্তানের জন্ম হয়েছে। বাবা হারা এতিম হয়ে সে পৃথিবীতে এলো। আমার সন্তানকে যারা এতিম করেছেন, তাদের বিচার দাবি করছি।
মানববন্ধনে স্থানীয় রঞ্জু প্রামানিক (৫৫) বলেন, ভাল মানুষ ছিলেন রোজনুজ্জামান ও নাসির উদ্দিন। তবে জমিজমা নিয়ে তাদের আত্মীয়ের সাথে বিরোধ ছিলো।
সলঙ্গা থানার ওসি মো. মোখলেসুর রহমান বলেন, মামলা হয়েছে সলঙ্গা থানায়। কিন্তু তদন্তের জন্য দেওয়া হয়েছে হাটিকুমরুল হাইওয়ে থানাকে।
এ প্রসঙ্গে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ দৈনিক মানবজমিনকে বলেন, সড়ক পরিবহন আইনে নিহতের পরিবার মামলা করেছেন। আমরা তদন্ত করছি। #

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024