শাহ্ জামাল:
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট রাজনৈতিক, সমাজ সেবক আলহাজ¦ আব্দুল আলীম স্বপন বলেছেন, আগামী ১১ নভেম্বর ভেড়ামারা-মিরপুরের ১৮ ইউনিয়ন পরিষদ নির্বাচনে উন্নয়ন অগ্রযাত্রার প্রতীক মশাল প্রার্থীদের বিজয়ী করুন। তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে জাসদ সমর্থিত প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করে তাদের মন জয় করেছে। আস্থা ও বিশ^াস সৃষ্টি করেছে। মিরপুর ভেড়ামারায় এখন মশালের গনজোয়ার বইছে।
তিনি গতকাল মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এক ব্রিফিং কালে উপরোক্ত কথা গুলো বলেন। জাসদের তুখোড় এই নেতা আরো বলেন, আওয়ামীলীগ সরকার গত ১৩ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। আমরাও সরকারের অংশ হিসেবে এ আসনে প্রতিনিধিত্ব করেছি। এখনও নির্বাচিত এমপি। দীর্ঘদিন গুরুত্বপূর্ন মন্ত্রনালয় তথ্য মন্ত্রনালয়ের মন্ত্রী ছিলেন। ক্ষমতার কেন্দ্র বিন্দুতে ছিলাম। কিন্তু আমরা কোন দখল দারিত্ব করিনি। টেন্ডারবাজি করি নাই। চাঁদবাজ, সন্ত্রাসীদের আশ্রয় প্রশয় দিই নাই। আমরা শান্তি এবং উন্নয়ন অগ্রযাত্রা ত্বরান্বিত করেছি।
আলহাজ¦ আব্দুল আলীম স্বপন বলেন, আগামী ১১নভেম্বর নির্বাচনে ভেড়ামারা মিরপুরে মশালের গনজোয়ার সৃষ্টি হয়েছে। এ জোয়ার বিজয়ের। অবাধ, সুষ্ট, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন হলে মশাল সব কটি ইউনিয়নেই নির্বাচিত হবে। কালো টাকা, পেশী শক্তি’র কাছে ভোটারদের মাথানত না করার আহবান জানিয়ে তিনি আরো বলেন, এখন সময় মশালের। মশালের পাশে থাকুন। মশাল মার্কায় ভোট দিয়ে শান্তি, উন্নয়ন এবং অগ্রযাত্রা কে সমর্থন করুন। মশাল প্রার্থীদের বিজয়ী করুন।