১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | সন্ধ্যা ৭:৪৬
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!

নৌকায় উঠেও ডুবে গেলেন জাসদের ইনু

দেবাশীষ দত্ত :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক মশাল ছেড়ে নৌকায় উঠেছিলেন জাসদের কেন্দ্রীয় সভাপতি হাসানুল হক ইনু। এর আগে নৌকা প্রতীক নিয়েই তিনি কুষ্টিয়া-২ আসন থেকে পরপর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বাগিয়ে নিয়েছিলেন তথ্যমন্ত্রীর পদও। কিন্তু দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকায় উঠেও তিনি ডুবে গেলেন। ২০ পয়সার জাসদ, ৮০ পয়সার আওয়ামীলীগের কাছে পাত্তায় পাননি। উড়ে গেছেন। স্থানীয় আওয়ামীলীগ মনোনীত মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন ১ লাখ ১৫ হাজার ৭’শ ৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। আর হাসানুল হক ইনু পেয়েছেন ৯২ হাজার ৪’শ ৪৫ ভোট। ২৩ হাজার ৩’শ ৫৪ ভোটে পরাজিত হন তিনি। রোববার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর মোট ১৬১ কেন্দ্রের ভোট গণনা শেষে রাত ৯টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৫১ হাজার ৯৩৬ জন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024