১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | সকাল ৬:০৭
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
‘নৌকার লোকেরা পালানোর জায়গা পাবে না’ বললেন আওয়ামী লীগ নেতা

‘নৌকার লোকেরা পালানোর জায়গা পাবে না’ বললেন আওয়ামী লীগ নেতা

নরসিংদী জেলা প্রতিনিধি :
নৌকার মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন নরসিংদীর মাধবদী থানা আওয়ামী লীগের আহ্বায়ক সিরাজুল ইসলাম। এ সময় তিনি নৌকার সমর্থকদের হুমকিও দেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। আওয়ামী লীগের লোক হয়ে নৌকা প্রতীকের বিরুদ্ধে কথা বলায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। জেলা জুড়ে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
খোঁজ নিয়ে জানা যায়, বুধবার (৬ ডিসেম্বর) বিকেলে নরসিংদী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান কামরুলকে বিজয়ের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, নরসিংদী -১ আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল কবীর সাহীদ এবং মাধবদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোশারফ হোসেন মানিক এবং নরসিংদী পৌর সভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু।
ভিডিওতে সিরাজুল ইসলাম বলেন, বর্তমান সংসদ সদস্য হিরুর লোকেরা পালানোর জায়গা পাবে না। পৌর মেয়রের বক্তব্যের পর মাধবদী অঞ্চলের পাঁচটি ইউনিয়ন একটি পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী পক্ষে গণজাগরণের সৃষ্টি হয়েছে। এ জাগরণে আর কেউ বাধা দিতে পারবে না। মেয়র মোশারফ এরইমধ্যে মাঠে নেমেছেন। তাই এখানে কামরুল ছাড়া আর কিছু থাকবে না। আগামীকাল থেকে মধাবদী থানার পাঁচটি ইউনিয়নে আমরাও একজন কামরুল ভাই হয়ে মাঠে নামবো। মধাবদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোশারফ হোসেন মানিক বলেন, আমরা আওয়ামী লীগ করি। তাই নৌকার বিরুদ্ধে কথা বলার সুযোগ নেই।
নৌকার বিরুদ্ধে বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কখন এ কথা বলেছে তা আমি শুনিনি। স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করলেও নৌকার বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই।
সাবেক ছাত্রনেতা ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নজরুল ইসলামের সমর্থক এস এম কাইয়ুম তার টাইম লাইনে লিখেছেন, নৌকার লোকেরা পালানোর জায়গা না পেলে আপনাদের খুব সুবিধা হবে বলে মনে হয়? দলের দায়িত্বশীল পদে থেকে এমন ভয়ঙ্কর কথা বলার সুযোগ আছে? এ কথাটা তো মির্জা ফখরুল সাহেবদের কথা। বক্তব্যের বিষয়ে জানতে মাধবদী থানা আওয়ামী লীগের আহ্বায়ক সিরাজুল ইসলামের মোবাইল নম্বরে একাধিক বার কল দিলেও রিসিভ করেননি।
এদিকে নরসিংদী-১ আসনের স্বতন্ত্র প্রার্থীদের পেটানোর হুমকি দিয়ে জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন গ্রেফতার হয়ে কারাগারে আছেন। এবার আওয়ামী লীগের আরেক নেতার বেফাঁস মন্তব্যের পর দলের ভেতরে অস্থিরতা সৃষ্টি হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024