উজ্জল হোসেন :
জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট রাজনৈতিক ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন বলেছেন, নৌকার মালিক, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাই হাসানুল হক ইনু কে নৌকা তুলে দিয়েছেন। নৌকা প্রতীক নিয়ে ৩বার এমপি হয়েছেন। দেশ রক্ষার পাশাপাশি জঙ্গী দমন করে দেশে উন্নয়ন এবং শান্তি প্রতিষ্ঠিত করেছেন। এবারের জাতীয় সংসদ নির্বাচনেও যোগ্য মনে করে হাসানুল হক ইনু’র হাতেই নৌকা তুলে দিয়েছেন। নৌকার যোগ্য কান্ডারী বানিয়েছেন। কিন্তু স্বতন্ত্র প্রার্থীরা নেতাকর্মীদের বিভ্রান্ত করে নৌকা এবং নৌকা প্রার্থীর বিরুদ্ধে নানা অপ্রপ্রচার ষড়যন্ত্র চালাচ্ছে। তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা কখনোই সফল হবে না। কারন নৌকার নেতা কর্মী সমর্থকরা নৌকা প্রতীকের বাহিরে কখনোই ভোট দেবে না। আব্দুল আলীম স্বপন গতকাল সোমবার কুষ্টিয়ার বহুল প্রচারিত সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকার একান্ত এক সাক্ষাতকারে উপরোক্ত কথা গুলো বলেন। ভেড়ামারার এই জনপ্রিয় রাজনৈতিক বলেন, সমালোচনা যে কারোর বিরুদ্ধেই করা যেতে পারে। মাহাবুব-উল-আলম হানিফের বিরুদ্ধে সমালোচনা করা যাবে। হাসানুল হক ইনু’র বিরুদ্ধে সমালোচনা করা যাবে। কিন্তু অবশ্যই তাদের সম্মান নিশ্চিত করেই সমালোচনা করতে হবে। কারন আমি তাদের সমোকক্ষ নই। যারা হাসানুল হক ইনু’র বিরুদ্ধে সমালোচনা, মিথ্যাচার করছেন, সম্মান দিচ্ছেন না। আমরা তাদের প্রতিহত করবো। আগামী ৭ জানুয়ারী নির্বাচনের দিন নৌকা মার্কায় ভোট দিয়ে ব্যালটের মাধ্যমের জবাব দেবো। ইনশাল্লাহ।