স্বাধীনতা ডেক্স:
অবতরণ করতে গিয়ে প্রথমে একটু টালমাটাল দুলে ওঠে বিমানটি। একবার বামদিকে। পরক্ষণেই ডানদিকে কাত হয়ে চলতে থাকে। তারপর মুহূর্তের মধ্যেই তা খাড়া নিচের দিকে ‘নোজ’ বা সামনের অংশ নামিয়ে দেয়। সঙ্গে সঙ্গে ৫ বছরের মধ্যে নেপালে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে। এতে বিভিন্ন হিসাবে নিহতের সংখ্যা ভিন্ন ভিন্ন বলা হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সর্বোচ্চ ৬৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটিতে একের পর এক বিমান দুর্ঘটনা। সঙ্গে প্রাণহানি। তবে কি বারমুডা ট্রায়াঙ্গেলের মতো নেপালের আকাশসীমা এক রহস্যময় মৃত্যুপুরীতে রূপ নিয়েছে! ভাগ্যের চাকা সামান্য দুলে উঠলেই ধসে পড়ে বিমান।
নির্দেশনা দিয়েছেন। ঘটনা তদন্তে ৫ সদস্যের একটি কমিশন গঠন করেছে সরকার। ওদিকে দুর্ঘটনার পর পরই অস্থায়ীভিত্তিতে বন্ধ করে দেয়া হয় ওই বিমানবন্দর। সিএএএনের মুখপাত্র জগন্নাথ নিরোলা বলেছেন, এদিন আবহাওয়া ছিল পরিষ্কার। ভারতীয় যে ৫ জন মারা গিয়েছেন তাদের নাম হলো- অভিষেক খুশওয়াহা, বিশাল শর্মা, অনিল কুমার রাজভর, সোনু জৈশওয়াল এবং সঞ্জয় জৈশওয়াল। এ দুর্ঘটনায় চার রাশিয়ান মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন নেপালে রাশিয়ার রাষ্ট্রদূত অ্যালেক্সি নোভিকভ। তিনি বলেছেন, নেপালের কর্তৃপক্ষগুলোর সঙ্গে আমরা অব্যাহতভাবে যোগাযোগ রাখছি। নিহত রাশিয়ানদের আত্মীয়দের প্রয়োজনীয় সব সহযোগিতা দেবো আমরা। ওদিকে দু’জন কোরিয়ান নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার দূতাবাস। নেপাল হলো পাহাড়ের দেশ। এভারেস্টকে ধারণ করে এখানে আছে বিশ্বের সবচেয়ে উঁচু আটটি পাহাড়। ফলে দেশটিতে বিমান দুর্ঘটনার একটি রেকর্ড আছে। ২০২২ সালের মে মাসে ২২ আরোহী নিয়ে বিধ্বস্ত হয় তারা এয়ারপ্লেন। এতে চার ভারতীয় সহ যাত্রীদের সবাই নিহত হন। একই বিমান সংস্থার একটি বিমান একই রুটে উড়ে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়ে ২০১৬ সালে। এতে আরোহীদের ২৩ জনের সবাই মারা যান। বিমানটি উড্ডয়নের পর বিধ্বস্ত হয়। ২০১৮ সালের মার্চে ঘটে আরেক বড় দুর্ঘটনা। এ সময় ইউএস-বাংলা এয়ারের একটি বিমান ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়। এতে আরোহীদের ৫১ জন মারা যান। তার মধ্যে কয়েকজন বাংলাদেশিও ছিলেন। ২০১২ সালের সেপ্টেম্বরে সীতা এয়ারের একটি ফ্লাইট বিধ্বস্ত হয়। এ সময় বিমানটি ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের চেষ্টা করছিল। এতে মারা যান ১৯ জন। একই বছর মে মাসে পোখারা থেকে জমসম যাওয়ার পথে জমসম বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয় একটি বিমান। এতে মারা যান ১৫ জন।