১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | দুপুর ১২:১২
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
নির্বাচনের পর সরকারকে বেকায়দায় ফেলার ক্ষমতা কারোর নেই—-হানিফ-ইনু

নির্বাচনের পর সরকারকে বেকায়দায় ফেলার ক্ষমতা কারোর নেই—-হানিফ-ইনু

স্বাধীনতা ডেক্স :
নির্বাচনের পর সরকারকে বেকায়দায় ফেলারক্ষ মতা কারোর নেই’ নির্বাচনী প্রচারণাকালে এমন মন্তব্য করেছেন কুষ্টিয়ার দুই হেভিওয়েট প্রার্থী মাহবুবউল আলম হানিফ ও হাসানুল হক ইনু। নির্বাচনী প্রচারণার সপ্তম দিনে প্রচারণাকালে এমন মন্তব্য করেন তারা। আজ রোববার দুপুরে কুষ্টিয়া-৩ সদর আসনে নৌকা প্রতীকের প্রার্থী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ শহরের পিটিআই রোডে নিজ বাসার সামনে থেকে গণসংযোগ শুরু করেন। পরে তিনি হরিণারায়ণপুর এলাকায় গণসংযোগ, পথসভা ও নির্বাচনী সভায় অংশ নেন।
অপরদিকে কুষ্টিয়া-২ (ভেড়ামারা মিরপুর) আসনে ১৪ দলের নৌকা প্রতীকের প্রার্থী জাসদ সভাপতি হাসানুল হক ইনু মিরপুর বাজার থেকে গণসংযোগ শুরু করেন। মিরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র এনামুল হককে সাথে নিয়ে ভোটারদের কাছে নৌকায় ভোট প্রার্থনা করেন। এরপর ভেড়ামারা শহরে নির্বচনী প্রচারণা চালান ইনু।
নির্বাচনী প্রচারণার সময় হানিফ বলেন, যারা নির্বাচন আটকাতে পারছে না তারা নির্বাচনের পর সরকারকেও টলাতে পারবে না। এইসব মোকাবেলা করার সক্ষমতা আওয়ামী লীগ সরকারের আছে।
হাসানুল হক ইনু বলেন, জনগনের রায় নিয়ে আগামী ৫ বছরে শেখ হাসিনার নেতৃত্বে এই সরকারই দেশকে স্মাট বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে। দেশী বিদেশী যে কোন অশুভ শক্তি মোকাবেলার সক্ষমতা এই সরকারের আছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024