১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | সকাল ৮:৪৮
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড হয়নি এখনো ——- মুফতি আমির হামজা

নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড হয়নি এখনো ——- মুফতি আমির হামজা

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। রবিবার (৪ জানুয়ারী ) দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেওয়া হয়।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় মুফতি আমির হামজা বলেন, আলহামদুলিল্লাহ, আমার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়েছে। আবারও শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আজকের যাচাই-বাছাই অত্যন্ত সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড লাগবে যা এখনো হয়নি। আমার মনে যেটা চাই এখনো হয়নি। যেহেতু ২২ তারিখের পরে কী হবে এখনো তা জানি না। ২২ তারিখের পরে আশা করছি এগুলো সব ঠিক হয়ে যাবে। বিভিন্ন জায়গা থেকে যে দৃশ্য দেখতে পাচ্ছি তার মানে এখনো আমাদের মন মতো হয়নি। আমরা আশা করবো মন মতো হবে। যে সকল বিষয় লিখে দিয়েছে নির্বাচন কমিশন থেকে, এগুলো যদি ফলো করা হয় প্রত্যেক প্রার্থী যারা আছে তাদের দলের লোকজন যদি এগুলো মেনে চলে আশা করছি নির্বাচন সুষ্ঠু হবে।

নির্বাচনে শঙ্কার বিষয়ে আমির হামজা বলেন, আমাদের সদর থানা পুড়ে যাওয়ার কারণে এবং অস্ত্রগুলো লুট হওয়ার কারণে আমরা এখনো আতঙ্কে আছি। এই অস্ত্রগুলো কোথায় আছে? এগুলো এখনো উদ্ধার হয়নি। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি এগুলো উদ্ধার করা হবে। বার বার আশা দিচ্ছে যে আমরা কাজ করছি। এখনো দৃশ্যমান কিছু দেখছি না। এগুলো তাড়াতাড়ি উদ্ধার করা লাগবে এবং বর্ডারের অস্ত্র ও অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো বন্ধ করা লাগবে। তা না হলে নির্বাচন সুষ্ঠু করা সম্ভব না।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024