১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | দুপুর ২:২৮
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
নিম্নমানের কাজের অভিযোগে ভেড়ামারায় ২০ কোটি টাকার রাস্তার কাজ বন্ধ করে দিলেন প্রকৌশলী

নিম্নমানের কাজের অভিযোগে ভেড়ামারায় ২০ কোটি টাকার রাস্তার কাজ বন্ধ করে দিলেন প্রকৌশলী

মাহমুদ্দোল্লাহ সোহেল :
নিম্নমানের কাজের অভিযোগে কুষ্টিয়ার ভেড়ামারা রায়টা জুনিয়াদহ সড়কের কাজ বন্ধ করে দিয়েছেন ভেড়ামারা উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার রকিব হোসেন। আজ বৃহস্প্রতিবার দুপুরে সড়কের কাজ পরির্দশনে গিয়ে তিনি নিন্মমানের কাজ দেখতে পান। পরে তা বন্ধের নির্দেশ দেন।
জানা গেছে, ভেড়ামারা উপজেলার অত্যান্ত গুরুত্বপূর্ন সড়ক রায়টা জুনিয়াদহ সড়ক। ১৯ কিলোমিটার সড়কের জন্য ব্যায় ধরা হয় প্রায় ২০ কোটি টাকা। ইতোমধ্যে প্রায় ৭ কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়েছে। প্রথম থেকেই নিম্মমানের কাজের অভিযোগ করে আসছিলেন এলাকাবাসী। বর্তমানে বাহাদুরপুর ইউনিয়নের আড়কান্দি বাজারের পাশে সড়কের উন্নয়ন কাজ চলছে। অতিবর্ষনের মাঝেও ঠিকাদারী প্রতিষ্ঠান গ্ল্যাকসী এ্যাসোসিয়েট তড়িঘড়ি কাজ করে চলেছে।
আজ বৃহস্প্রতিবার দুপুরে সড়কের কাজ পরিদর্শনে যান ভেড়ামারা উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার রকিব হোসেন। এসময় তার সঙ্গে ছিলেন, কুষ্টিয়া এলজিডি’র সহকারী প্রকৌশলী আবদুল্লাহ আল রাশেদি। তার দেখতে পান অটো মেশিনে মিকছিং হওয়া খোয়ার সাথে ডাষ্টের পরিমান খুবই কম। মিকছিং এ কমপক্ষে ৫ ভাগ ডাষ্ট প্রয়োজন ছিল। বিটুমিন সহ অনন্য খরচ বাঁচাতে তারা ২ বা ৩ ভাগ ডাষ্ট দিচ্ছিলেন। ডাষ্টের পরিমান কম হলে খোয়ার সমন্বয় ঘটে না। এ সময় কাজ বন্ধের নির্দেশ দেন প্রকৌশলীরা।
এ বিষয়ে ভেড়ামারা উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার রকিব হাসান জানিয়েছেন, ভেড়ামারা রায়টা জুনিয়াদহ সড়কের আড়কান্দি এলাকায় এখন কাজ চলছে। অটো মেশিনে মিকছিং করে রাস্তায় খোয়া বিছানো হচ্ছে। তাতে দেখা গেছে, মিকছিং এ কমপক্ষে ৫ ভাগ ডাষ্ট প্রয়োজন ছিল। কিন্তু তারা ২ বা ৩ ভাগ ডাষ্ট দিচ্ছিলেন। ডাষ্টের পরিমান কম হলে খোয়ার সমন্বয় ঘটেনা। খোয়ার মাঝে অনেক ফাঁকের সৃষ্টি হয়। ফলে অল্প বৃষ্টিতেই রাস্তার ব্যাপক ক্ষতি হয়ে সড়কটি দ্রুত নষ্ট হয়ে যাবে। যে কারনে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024